২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রোল ও ডিজেলের দাম বাড়াল পাকিস্তান

ভর্তুকি কমাতে চলতি মাসেই দ্বিতীয় দফায় পেট্রোল ও ডিজেলের দাম বাড়াল পাকিস্তান। বিশ্ববাজারে জ্বালানি তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মেলাতে প্রথম দফায় গত ১ মার্চ থেকে তেলের দাম ১০ দশমিক ৭ শতাংশ বাড়ায় পাকিস্তান। এরপর দ্বিতীয় দফায় রোববার থেকে আরও ৭ শতাংশ দাম বাড়াল দেশটি। পাকিস্তানে নির্বাচিত নতুন সরকার গঠনের ঠিক আগে এ সিদ্ধান্ত ঘোষণা করা হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 12:12 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ইসলামাবাদ, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভর্তুকি কমাতে চলতি মাসেই দ্বিতীয় দফায় পেট্রোল ও ডিজেলের দাম বাড়াল পাকিস্তান। বিশ্ববাজারে জ্বালানি তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মেলাতে প্রথম দফায় গত ১ মার্চ থেকে তেলের দাম ১০ দশমিক ৭ শতাংশ বাড়ায় পাকিস্তান। এরপর দ্বিতীয় দফায় রোববার থেকে আরও ৭ শতাংশ দাম বাড়াল দেশটি। পাকিস্তানে নির্বাচিত নতুন সরকার গঠনের ঠিক আগে এ সিদ্ধান্ত ঘোষণা করা হল। পাকিস্তানের 'অয়েল এন্ড গ্যাস রেগুলেটরি অথরিটি' (ওজিআরএ) জানিয়েছে, রোববার থেকেই মূল্যবৃদ্ধি কার্যকর হচ্ছে। সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, লিটারপ্রতি পেট্রোলের দাম ৫৮ দশমিক ৭০ রুপি থেকে বাড়িয়ে ৬২ দশমিক ৮১ রুপি এবং ডিজেলের দাম ৩৬ দশমিক ০৭ রুপি থেকে বাড়িয়ে ৩৮ দশমিক ৫৯ রুপি করা হয়েছে। অবশ্য বিশ্ববাজারে অশোধিত জ্বালানি তেল এবং পেট্রোলিয়ামজাত দ্রব্যের লাগাতার মূল্যবৃদ্ধি সত্ত্বেও গত ২২ মাস ধরে অভ্যন্তরীণ বাজারে তেলের দাম বাড়ানো থেকে বিরত ছিল পাকিস্তান। বিশ্লেষকরা বলছেন, এতদিন ধরে তেলের দাম না বাড়ানোর প্রধান কারণ সাধারণ নির্বাচনকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক সম্ভাবনা আরও বিপর্যস্ত করতে চায়নি প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে সমর্থন দেওয়া বিগত জোট সরকার। নির্বাচন পূর্ব তত্ত্বাবধায়ক সরকারও ওই ঝুঁকি নেয়নি। অবশ্য শেষপর্যন্ত ১৮ ফেব্র"য়ারির নির্বাচনে পরাজয় মেনে নিতে হয়েছে পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-কিউ) এর নেতৃত্বাধীন জোটকে। পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর সৌদি আরব থেকে আমদানি করা তেলের দাম পরিশোধের ক্ষেত্রে পাকিস্তানকে বিশেষ সুবিধা দিতে সেদেশের সরকারকে অনুরোধ জানাতে পারেন তারা। ১৯৯০ দশকের শেষ দিকে তীব্র অর্থনৈতিক মন্দার সময় প্রথমবারের মতো পাকিস্তানকে ওইরকম একটি বিশেষ সুবিধা দিয়েছিল সৌদি আরব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৫৪ ঘ.