২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় নতুন করে এলটিটিই বিরোধী অভিযান শুরু

শ্রীলংকার সেনাবাহিনী তামিল গেরিলা নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলে নতুন করে অভিযান শুরু করেছে। শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার একথা জানিয়েছে। জানুয়ারি মাসে সরকার ছয় বছরের যুদ্ধ বিরতি অবসানের ঘোষণা দেওয়ায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। সরকারের অভিযোগ, তামিল গেরিলারা যুদ্ধবিরতির সময় অস্ত্র সংগ্রহ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2008, 10:46 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

কলম্বো, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - শ্রীলংকার সেনাবাহিনী তামিল গেরিলা নিয়ন্ত্রিত উত্তরাঞ্চলে নতুন করে অভিযান শুরু করেছে। শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার একথা জানিয়েছে। জানুয়ারি মাসে সরকার ছয় বছরের যুদ্ধ বিরতি অবসানের ঘোষণা দেওয়ায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। সরকারের অভিযোগ, তামিল গেরিলারা যুদ্ধবিরতির সময় অস্ত্র সংগ্রহ করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ওয়েব সাইটে দেওয়া এক বিবৃতিতে জানায়, সেনাবাহিনী লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিই ) নিয়ন্ত্রিত অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে এবং সকাল ৬ টায় আদামপান জংশনে নতুন করে অভিযান শুরু করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরও দাবি করা হয়েছে যে, মঙ্গলবার উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের লড়াইয়ে কমপক্ষে ৩০ গেরিলা ও তিন সেনা নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তামিল গেরিলাদের কাছ থেকে এ ব্যাপারে কোন মন্তব্য পাওয়া যায়নি। বিশ্লেষকদের দাবি, নিরপেক্ষ কোন তথ্য না থাকায় দু'পক্ষই নিহত ও আহতের সংখ্যা বাড়িয়ে বলছে। জাতিসংঘের রাজনৈতি সম্পর্ক বিষয়ক সহকারি মহাসচিব আঙ্গেলা ক্যানে রোববার এক সপ্তাহের সফরে শ্রীলংকা পৌঁছেছেন। তার এই সফরকে বিশ্বের প্রতিনিধি হিসেবে নিয়মিত সফরের অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/এমডি/এলকিউ/১৬০৫ঘ.