দার এস সালাম, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মঙ্গলবার কসোভোর স্বাধীনতার স্বীকৃতি দিয়েছেন। একইসঙ্গে বুশ বলেছেন, ওয়াশিংটন মনে করে কসোভোর এ স্বাধীনতা বলকান অঞ্চলে শান্তি বয়ে আনবে।
আফ্রিকার দেশ তাঞ্জানিয়ায় সফররত বুশ সাংবাদিকদের বলেন, "ইতিহাসই প্রমাণ করবে যে বলকান অঞ্চলে শান্তি আনায়নের এক সঠিক পদক্ষেপ এটি।"
তিনি বলেন, "আমরা কসোভো দেশের সঙ্গে শিগগিরই পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪৩২ ঘ.
bdnews24