২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় হামাস শাসকদের উৎখাতের হুমকি দিল ইসরায়েল

ইসরায়েল শক্তি প্রয়োগ করে গাজা উপত্যকার নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনি সংগঠন হামাস নেতাদের উৎখাতের হুমকি দিয়েছে। গাজা উপত্যকা থেকে ইসরায়েলের রকেট হামলা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ হুমকি দিল ইসরায়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 11:44 AM

Updated : 26 Aug 2022, 01:22 PM

জেরুজালেম, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইসরায়েল শক্তি প্রয়োগ করে গাজা উপত্যকার নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনি সংগঠন হামাস নেতাদের উৎখাতের হুমকি দিয়েছে। গাজা উপত্যকা থেকে ইসরায়েলের রকেট হামলা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ হুমকি দিল ইসরায়েল। সোমবার জেরুজালেমে ইসরায়েলি উপ-প্রধানমন্ত্রী হেইম র‌্যামন সাংবাদিকদের বলেন, "আমি বিশ্বাস করি গাজায় হামাসের বিরুদ্ধে একটি সমন্বিত পদক্ষেপ গাজায় হামাস প্রশাসনের অবসান ঘটাবে। তারা টিকতে পারবে না। এটা করতে কয়েক মাস, সম্ভবত এক বছর সময় লাগতে পারে।" ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক জানিয়েছেন, ইসরায়েল গাজা বিমান ও স্থল অভিযান জোরদার করবে এবং একটি সর্বাত্মক অভিযানের প্রস্তুতি নেবে। তিনি বলেন, দক্ষিণ ইসরায়েলে গাজার জঙ্গিদের রকেট হামলা বন্ধে সশস্ত্র সেনারা সব ধরনের পন্থা অবলম্বন করবে। ইসরায়েলি পার্লামেন্টের 'ফরেইন অ্যাফেয়ার্স অ্যান্ড ডিফেন্স কমিটি' কে তিনি বলেন, "প্রত্যেকদিন ও রাতে অভিযান চলবে এবং জোরদার হবে।" প্রসঙ্গত, গাজা উপত্যকার যোদ্ধারা মাঝে মধ্যেই দক্ষিণ ইসরায়েলে রকেট ও মর্টার হামলা চালিয়ে আসছে। এসব হামলায় হত্যাহতের ঘটনা কম হলেও তা বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য চাপের মধ্যে রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সরকার। ইসরায়েলের শীর্ষ মন্ত্রীরা হামাসের রাজনৈতিক নেতাদের হত্যার জন্যও ওলমার্টকে চাপ দিয়ে আসছেন। এমন প্রেক্ষাপটে ওলমার্ট রাববার বলেছেন, গাজা উপত্যকা থেকে সীমান্ত পেরিয়ে রকেট নিক্ষেপে জড়িতদের হামলার লক্ষ্যবস্তু করবে ইসরায়েল। ইসরায়েলি মন্ত্রিপরিষদকে তিনি বলেন, "আমরা সব সন্ত্রাসী উপদান, তার জন্য যারা দায়ী এবং তাদেরকে যারা পাঠায় তাদের সবাইকে হামলার লক্ষ্যবস্তু করব। কাউকেই আমরা বিশেষ বিবেচনায় নেব না।" গাজা উপত্যকার পাঁচ কিলোমিটার দূরে ইসরায়েলের এসডেরাত শহরের মাঝখানে একটি রকেট হামলায় দুই ইসরায়েলি গুরুতর আহত হওয়ার একদিন পর একথা বলেন ওলমার্ট। হামাস ওই হামলার দায় স্বীকার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭২৪ ঘ.