গাজা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েল শুক্রবার আবারও হামাস নিয়ন্ত্রিত গাজার সীমান্ত পারপার পথ খুলে দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট রকেট হামলার বিরুদ্ধে ফিলিস্তিনি গেরিলা দল হামাসকে হুঁশিয়ারি দেওয়ার একদিন পরই গাজা সীমান্ত পুনরায় খুলে দেওয়া হল।
সীমান্ত এলাকার ফিলিস্তিনিরা বলেছে, সীমান্ত পারাপার পথ খুলে দেওয়ায় গাজার প্রধান বিদ্যুৎ কেন্দ্রের জন্য সামান্য কিছু জ্বালানি আসছে এবং ট্রাক ভর্তি খাদ্যশস্যও আসছে।
ওলমার্ট এর আগে রকেট হামলার বিরুদ্ধে হামাসকে সতর্ক করে দিয়ে বলেন, এ হামলা বন্ধ না হলে তিনি গাজায় সামরিক শক্তি ব্যবহার করতে দ্বিধা করবেন না। হামাস শাসকদের বয়কট করার জন্য তিনি গাজার ফিলিস্তিনিদের প্রতি আহ্বানও জানান।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক বলেছেন, আন্তর্জাতিক স
bdnews24