২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোবেলজয়ী নাট্যকার হ্যারল্ড পিন্টার আর নেই

নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ নাট্যকার হ্যারল্ড পিন্টার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। লিভার ক্যান্সারে আক্রান্ত পিন্টার বড়দিনের প্রাক্কালে মারা গেলেন। পিন্টারের বয়স হয়েছিল ৭৮। দি কেয়ারটেকার, দি হোমকামিং অ্যান্ড দি ডাম্ব ওয়েইটারসহ ৩০ টির বেশি নাটক লিখেছেন তিনি। ২০০৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান এ খ্যাতিমান ব্রিটিশ। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2008, 03:32 PM

Updated : 26 Aug 2022, 02:50 PM

ঢাকা, ২৫ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)- নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ নাট্যকার হ্যারল্ড পিন্টার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। লিভার ক্যান্সারে আক্রান্ত পিন্টার বড়দিনের প্রাক্কালে মারা গেলেন। পিন্টারের বয়স হয়েছিল ৭৮। দি কেয়ারটেকার, দি হোমকামিং অ্যান্ড দি ডাম্ব ওয়েইটারসহ ৩০ টির বেশি নাটক লিখেছেন তিনি। ২০০৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান এ খ্যাতিমান ব্রিটিশ। পিন্টারের মৃত্যুর খবর নিশ্চিত করে তার স্ত্রী লেডি অ্যান্টোনিয়া ফ্রেজার দি গার্ডিয়ান পত্রিকাকে বলেন, "তিনি ছিলেন একজন মহান ব্যক্তি। তার সঙ্গে ৩৩ বছর দাম্পত্য জীবন কাটিয়ে আমি গর্বিত।" একইসঙ্গে অভিনেতা, কবি, চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবে কাজ করা পিন্টার তার বামপন্থী চিন্তাধারার জন্য সুপরিচিত ছিলেন। তিনি ছিলেন ব্রিটিশ ও মার্কিন পররাষ্ট্রনীতির একজন কড়া সমালোচক। চলতি মাসের প্রথম দিকে লন্ডনের সেন্ট্রাল স্কুল অব স্পিচ অ্যান্ড ড্রামা থেকে একটি সম্মানসূচক ডিগ্রি নেওয়ার কথা ছিল তার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে পেরে ওঠেননি। তার মৃত্যুর প্রতিক্রিয়ায় বিবিসির ক্রিয়েটিভ ডিরেক্টর অ্যালান ইয়েনটব বলেন, "ব্রিটিশ মঞ্চে তিনি ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। ১৯৫০ এর দশক থেকে তিনি দাপটের সঙ্গে মঞ্চে কাজ করছিলেন।" সানডে টেলিগ্রাফের মঞ্চ সমালোচক টিম ওয়ালকার বলেন, " মঞ্চে তিনি বাস্তবকে ফুটিয়ে তুলতেন দক্ষতার সঙ্গে।" পিন্টার ২০০২ সাল থেকে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন। এর তিন বছর পর তিনি ঘোষণা দেন তিনি আর মঞ্চের জন্য লিখবেন না বরং রাজনৈতিক লেখায় মনোযোগ দেবেন। পিন্টারের খ্যাতি এমন পর্যায়ে উঠেছিল যে তার মতো বোঝাতে অক্সফোর্ড ইংরেজি অভিধানে 'পিন্টারেস্ক' (বিশেষণ) শব্দটি অন্তর্ভুক্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসকে/২২১৯ঘ.