পেশোয়ার, পাকিস্তান, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের পেশোয়ারে আফগানিস্তানের মার্কিন- ন্যাটো বাহিনীর জন্য 'হামভি' ও অন্যান্য সামরিক যানবাহী প্রায় ৯৬ টি ট্রাক জ্বালিয়ে দিয়েছে জঙ্গিরা। রোববার পাকিস্তানের পুলিশ একথা জানিয়েছে।
নিরাপত্তারক্ষীরা জানিয়েছে, পেশোয়ারের রিং রোডে দুটি টার্মিনালে প্রায় ২০০ জঙ্গি রকেট এবং বন্দুক নিয়ে হামভি সামরিক যান ও অন্যান্য যুদ্ধযানবাহী ট্রাকে হামলা চালায়।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আজিম খান রয়টার্সকে বলেছেন, দুপুর ২ টা ৩০ মিনিটে রকেট ও গ্রেনেড হামলার পর জঙ্গিরা ৯৬ ট্রাকে আগুন জ্বালিয়ে দেয়।
আফগানিস্তানে মার্কিন-ন্যাটো বাহিনীর জন্য জ্বালানিসহ বেশির ভাগ যুদ্ধসরঞ্জামই পাকিস্তানের খাইবার পাস দিয়ে নিয়ে যাওয়া হয়। খান জানান, পুলিম ও জঙ্গিদের সংঘর্ষে একজন নিরপত্তারক্ষী নিহত হয়েছে।
টার্মিনালের আরেক নিরাপত্তরক্ষী মোহাম্মদ রফিউল্লাহ জানান, তারা আল্লাহ হু আকবর ধ্বনি তুলে 'আমেরিকা নিপাত যাক' স্লোগান দিয়ে আমাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয় এবং টার্মিনালে হামলে পড়ে।
গত মাসে খাইবার পাসে এক ডজনেরও বেশি ট্রাক জঙ্গিরা ছিনতাই করার পর সরকার এক সপ্তাহের জন্য ওই রুট বন্ধ রাখে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৫ ঘ.
bdnews24