২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় পার্লামেন্ট অকার্যকর করতে পারে সরকার

কানাডার সংখ্যালঘু করজারভেটিভ সরকার সাময়িকভাবে পার্লামেন্ট অকার্যকর করার চেষ্টা নিতে পারে। সরকারকে ভোটে ক্ষমতাচ্যুত করার মধ্য দিয়ে বিরোধীদলের ক্ষমতাগ্রহণ ঠেকাতে এ পদক্ষেপ নিতে পারে কনজারভেটিভ দল। প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারের এক সহাযোগী মঙ্গলবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2008, 09:01 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

অটোয়া, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কানাডার সংখ্যালঘু করজারভেটিভ সরকার সাময়িকভাবে পার্লামেন্ট অকার্যকর করার চেষ্টা নিতে পারে। সরকারকে ভোটে ক্ষমতাচ্যুত করার মধ্য দিয়ে বিরোধীদলের ক্ষমতাগ্রহণ ঠেকাতে এ পদক্ষেপ নিতে পারে কনজারভেটিভ দল। প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারের এক সহাযোগী মঙ্গলবার একথা জানিয়েছেন। কানাডার সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারের কনজারভেটিভ সরকারকে উৎখাতের অঙ্গীকার করে সোমবার চুক্তি সই করেছে প্রধান তিন বিরোধী দল লিবারেল পাির্ট, নিউ ডেমোক্র্যাটিক পার্টি (এনডিপি) এবং ব্লক কিউবেকোয়াস। কনজারভেটিভদের সরিয়ে একটি কোয়ালিশন সরকার গড়াই তাদের উদ্দেশ্য। এতে করে কানাডার ইতিহাসে সবচেয়ে বাজে রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে। কানাডার অর্থনৈতিক সঙ্কট সামাল দিতে প্রধানমন্ত্রী হার্পার যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন না অভিযোগে আনুষ্ঠানিকভাবে জোট গড়ার প্রস্তাব দিয়েছে তিন বিরোধীদল। কিন্তু বিচ্ছিন্নতাবাদী ব্লক কিউবেকোয়াস এর সঙ্গে জোটবদ্ধ হওয়াকে গণতন্ত্রের অবমাননা এবং কানাডার জন্য বিপজ্জনক আখ্যা দিয়ে বলেন, "সব ধরণে আইনি ব্যবস্থার মাধ্যমে" সরকার জোট গঠনের পরিকল্পনার বিরুদ্ধে লড়াই করবে। তিনি আরও বলেন, কানাডার রাষ্ট্রীয় প্রধান রানী এলিজাবেথের প্রতিনিধি গভর্নর জেনারেল মিশেল জেনকে সাময়িকভাবে পার্লামেন্ট অকার্যকর করার আহ্বান করতে পারে সরকার। জেন এখন প্রাগ সফরে রয়েছেন। তবে এ সঙ্কট সমাধানের চেষ্টা করতে সফরসূচি সংক্ষিপ্ত করে দেশে ফিরতে পারেন জেন। যদিও জেন কানাডার প্রতীকী প্রধান, তবুও সাংবিধানিক কোনো বিষয়ে তার কথাই চূড়ান্ত। অপর দুই দলের সঙ্গে লিবারেল পার্টির চুক্তি সম্পর্কে প্রধানমন্ত্রী হার্পার পার্লামেন্ট বলেন, "লিবারেল পার্টির ইতিহাসে এটাই সবচেয় বড় ভুল।" পার্লামেন্টর নিয়মিত এই অভিযোগ অধিবেশনের সময় বিরোধী দলের প্রতি "লজ্জ্বা" "লজ্জ্বা" শ্লোগান দেয় কনজারভেটিভ দলের আইনপ্রণেতারা। হার্পার বলেন, "কেউ কানাডার প্রধানমন্ত্রী হতে চাইলে তাকে জনগণের ম্যান্ডেট নিতে হবে। আর এটাই কানাডার গণতন্ত্রের প্রধান নীতি।" এ সময় পেছন থেকে বিরোধী দলের নেতা স্টেফানি ডিয়ন বলেন, "এই হাউজের সব সদস্যই কানাডার জনগণের ম্যান্ডেট পেয়েছে....আর প্রধানমন্ত্রীর হাউজের সমর্থনই নেই।" হার্পারের সহযোগী জানান, বিরোধী দলগুলোর প্রস্তাবিত জোটের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হতে পারে। এছাড়া প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণও দিতে পারেন। বিরোধী দলগুলোর প্রস্তাবিত জোটের পরিপ্রেক্ষিতে দুটি বেতার বিজ্ঞাপন প্রকাশ করেছে ক্ষমতাসীন করজারভেটিভ পার্টি। এর একটিতে বলা হয়, "এটা কানাডা। এখানে ক্ষমতা অর্জন করতে হয়, দখল করা যায় না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪০৯ ঘ.