নিউ দিল্লি, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় প্রায় ২০০ মানুষ নিহত হওয়ার পর ভারতজুড়ে এবং সীমান্তে নিরাপত্তা জোরদার করে যুদ্ধকালীন সতর্কতা জারি করা হচ্ছে। সরকারের এক মন্ত্রী রোববার একথা জানিয়েছেন।
সংবাদ সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল বলেন, "আমাদের গোয়েন্দাদের যুদ্ধের সময়ের সকর্ত রাখা হবে। এছাড়া রাজ্য সরকারগুলোকে নিরাপত্তা জোরদার করে যুদ্ধাকালীন পর্যায়ে উন্নিত করার নির্দেশ দেওয়া হচ্ছে।"
গত বুধবার রাতে মুম্বাইয়ের দুইটি পাঁচতারকা হোটেলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হামলায় এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের যুদ্ধে নিহত হয় প্রায় দুইশ' মানুষ। আহত হয় আরও প্রায় তিনশ' জন।
ভারত শনিবার জানায়, মুম্বাই হামলার সঙ্গে পাকিস্তানের জড়িত থাকার প্রামাণ তারা পেয়েছে। এই অবস্থায় পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, উত্তেজনা বৃদ্ধি পেলে তারা ভারত সীমান্তে সেনা মোতায়েন করবে।
জওসাওয়াল বলেন, "তারা কি চায় সেটা আমাদের বলতে পারে। সন্ত্রাসীরা পাকিস্তান থেকেই এসেছে, এ নিয়ে আমাদের মধ্যে কোনো সন্দেহ নেই।"
তিনি আরও বলেন, "হামলাকারীদের পরিচয় আমরা জানতে পেরেছি। শিগগির সবকিছু প্রকাশ করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯২০ ঘ.
bdnews24