২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামলার পর মুম্বাইয়ের শেয়ার বাজার বন্ধ

মুম্বাইয়ে রক্তক্ষয়ী হামলার পর বোম্বে শেয়ার বাজার (বিএসই) এবং জাতীয় শেয়ার বাজার বৃহস্পতিবার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 05:46 AM

Updated : 26 Aug 2022, 02:43 PM

মুম্বাই, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুম্বাইয়ে রক্তক্ষয়ী হামলার পর বোম্বে শেয়ার বাজার (বিএসই) এবং জাতীয় শেয়ার বাজার বৃহস্পতিবার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বুধবার মধ্যরাতে মুম্বাইজুড়ে সন্ত্রাসী হামলায় ১০১ জন নিহত হওয়ায় বৃহস্পতিবার দুটি এক্সচেঞ্জে কোনও ধরনের লেনদেন বন্ধ থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন ভারতের 'সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড' এর এক মুখপাত্র। বিবৃতিতে আরো বলা হয়, "বিরাজমান অস্বাভাবিক অবস্থা বিবেচনা করে এবং জনগণকে বাড়িতে থাকার জন্য সরকারের দেওয়া পরামর্শ বিবেচনা করে বৃহস্পতিবার শেয়ারবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" মাল্টি-কমোডিটি এক্সচেঞ্জ এবং ন্যাশনাল কমোডিটি অ্যান্ড ডেরিভেটিভস এক্সচেঞ্জ লিমিটেডও বন্ধ থাকবে বলে জানিয়েছেন এর মুখপাত্ররা। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এফএফ/১১৩৯