গাজা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজায় এক হামাস রকেট ক্রুয়ের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা এবং ইসরায়েলি নগরীতে ফিলিস্তিনি রকেট হামলার ঘটনায় শুক্রবার হুমকির মুখে পড়েছে ৫ মাসের যুদ্ধবিরতি।
ফিলিস্তিনি চিকিৎসা কর্মীরা বলেছেন, বিমান হামলায় দুজন হামাস যোদ্ধা আহত হয়েছে। ইসরায়েলের এক সেনা মুখপাত্র বলেছেন, ফিলিস্তিনিদের রকেট হামলার জবাবে ইসরায়েলি বাহিনী ওই হামলা চালায়। হামাস বলেছে, তারা ডেরথ শহরে ৮ টি রকেট ছুঁড়েছে। এর মধ্যে দুটো রকেটের আঘাতে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রসেনফেল্ড একথা বলেছেন।
শার্পনেলের আঘাতে আহত একজন ইসরায়েলিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চোট পাওয়া আরও বেশকিছু মানুষকেও চিকিৎসা করা হচ্ছে।
ডেরথ শহরের কাছে কিবুজ- এ রকেটের আঘাত সম্পর্কে মিকা বেন এলায়েন নামক এক ইসরায়েলি বলেন, সৌভাগ্যবশত কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, জানালা দরজা ভেঙে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৩ ঘ.
bdnews24