কাবুল, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের পূর্বাঞ্চলে জালালাবাদ নগরীর কাছে বৃহস্পতিবার গাড়িবোমা হামলায় এক মার্কিন সেনাসহ অন্তত ১১জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫৮ জন। আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাবাহিনী একথা জানিয়েছে।
মার্কিন সেনাবাহিনীর এক মুখপাত্র এর আগে জানিয়েছিল পাকিস্তান সীমান্তবর্তী জালালাবাদের কাছে ওই আত্মঘাতী হামলাটিতে ২০জন নিহত হয়েছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জেমারাই বাশারি জানিয়েছেন, রাস্তার পার্শ্ববর্তী একটি বাজারের কাছে মার্কিন সেনাবাহিনীর একটি গাড়িবহরকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। বিস্ফোরকবাহী একটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালালে ওই ঘটনা ঘটে।
তিনি আরও জানান, এই হামলার ঘটনায় নিহত ১০ জন বেসামরিক আফগান। একইভাবে আহত ৫৮ জনের সবাই বেসামরিক আফগান।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, "আফগানিস্তানের আজ আরেকটি বর্বর হামলা চালালো।"
এর আগে বুধবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশের কান্দাহারে আরেকটি আত্মঘাতী হামলায় অন্তত ১০ জন নিহত হয়। ন্যাটো নেতৃত্বাধীন বাহিনী জানিয়েছে, বুধবারের হামলায় তাদের দুই সেনা নিহত হয়েছে। তবে তারা বিস্তারিত কিছু জানায়নি।
আফগানিস্তানে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আগ্রাসন শুরুর পর থেকে সেখানে সবচেয়ে ভয়াবহ সহিংসতা চলছে এ বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৩৫ ঘ.
bdnews24