ইসলামাবাদ, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের পেশাওয়ার শহরে বৃহস্পতিবার এক ইরানি কূটনীতিককে অপহরণ ও তার দেহরক্ষীকে হত্যা করেছে বন্দুকধারীরা। পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা নূর জার রয়টার্সকে জানান, " আমি নিশ্চিত, পেশাওয়ার শহরে ইরানি কনস্যুলেটের বাণিজ্য বিষয়ক কর্মকর্তা (কমার্শিয়াল অ্যাটাশে) অপহৃত এবং তার দেহরক্ষীর নিহত হয়েছেন।"
পেশাওয়ারে বন্দুকধারীর গুলিতে মার্কিন ত্রাণকর্মকর্তা নিহত হওয়ার একদিন পরেই ইরানি কূটনীতিকের অপহরণের ঘটনা ঘটল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৪৪৬ ঘ.
bdnews24