২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল-ফিলিস্তিন শান্তিচুক্তি এ বছর হবে না: আব্বাস

ওয়াশিংটনের নির্ধারিত লক্ষ্য অনুযায়ী এ বছর শেষে শান্তি চুক্তি করতে সক্ষম হবে না ইসরায়েল ও ফিলিস্তিন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সোমবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 02:47 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

বুখারেস্ট, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ওয়াশিংটনের নির্ধারিত লক্ষ্য অনুযায়ী এ বছর শেষে শান্তি চুক্তি করতে সক্ষম হবে না ইসরায়েল ও ফিলিস্তিন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সোমবার একথা বলেছেন। সোমবার রুমানিয়ায় দু'দিনের সফরের শুরুতে আব্বাস বলেন, "এ বছরের শেষ নাগাদ কোনও চুক্তি হওয়া সম্ভব বলে আমি মনে করি না। আর ইসরায়েলি প্রশাসন এখন অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত। এত অল্প সময়ে এ ধরনের চুক্তি হতে পারে না।" আব্বাস আরও বলেন, আমি বলতে চাই, "নির্বাচন প্রক্রিয়া শেষ হলে আমরা আপত্তিকর বিষয়গুলো নিয়ে আলোচনায় বসব এবং এগুলো বন্ধ করার চেষ্টা নেব। যেগুলো এখন পর্যন্ত বন্ধ হয়নি।" ওয়াশিংটন গত বছর মেরিল্যাণ্ডের অ্যানাপোলিসে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সর্বশেষ শান্তি প্রচেষ্টা শুরু করে। লক্ষ্য ছিল, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আগামী জানুয়ারিতে বিদায় নেওয়ার আগেই ইসরায়েল-ফিলিস্তিন শান্তিচুক্তি করা। কিন্তু অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন বন্ধে ইসরায়েলের ব্যর্থতা, ফিলিস্তিনিদের মধ্যে বিভক্তি, ইসরায়েলে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি চুক্তি স্বাক্ষর অসম্ভব হয়ে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০৮ ঘ.