২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক সংকটে দক্ষিণ কোরিয়ায় আত্মহত্যার হার বাড়তে পারে

দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে আত্মহত্যার হার অতিমাত্রায় বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2008, 12:28 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

সিউল, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে আত্মহত্যার হার অতিমাত্রায় বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এক দশক আগে এশিয়ার অর্থনৈতিক মন্দার সময় দক্ষিণ কোরিয়ায় আত্মহত্যার হার প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। চাকরি ও আয়ের পথ হারিয়ে তখন অনেকেই আত্মহত্যা করেছিল বলে বিশ্লেষকরা জানায়। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ কিম জেওং-ইল বলেন, "বর্তমান অর্থনৈতিক সংকটে ইতিমধ্যে মানুষের টিকে থাকার সংগ্রাম শুরু হয়েছে। এর ফলে এবার আত্মহত্যার হার অনেক বেড়ে যেতে পারে।" বিশ্ব অর্থনৈতিক সংকটের কারণে দক্ষিণ কোরিয়ার রপ্তানী নির্ভর অর্থনীতিকে ইতিমধ্যে নেতিবাচক প্রভাব শুরু হয়েছে। স্থানীয় অর্থবাজারে শেয়ারের দাম কমছে, ব্যাংকগুলোর অকেনের অবস্থাও বেশ নাজুক এবং সামগ্রিকভাবে তা চাকরি বাজারে প্রভাব ফেলছে। দক্ষিণ কোরিয়া আত্মহত্যার উচ্চহারের দেশ। এখানে বেশির ভাগ মানুষই আত্মহত্যায় মারা যায়। ২০ এবং ৩০ এর কোঠায় পা দেওয়া মানুষের মধ্যেই মূলত আত্মহত্যার প্রবণতা বেশি। গত মাসে আত্মহত্যা করেছেন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী চই জিন-সিল। সব মিলিয়ে স্থানীয় গণমাধ্যম এ অবস্থায় দেশকে 'আত্মহত্যার দেশ' হিসেবে অভিহিত করছে। আত্মহত্যার হার কমাতে ২০০৪ সাল থেকে সরকার পরামর্শ কার্যক্রম ও প্রশিক্ষণের মতো কার্যক্রম বৃদ্ধির পদক্ষেপ নিলেও স