২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইন ভোটে এ বছরের 'সবচে প্রভাবশালী ব্যক্তি' ওবামা

অনলাইন ভোটে মঙ্গলবার ২০০৮ সালের 'সবচে প্রভাবশালী ব্যক্তি' নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 03:42 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

লস অ্যাঞ্জেলেস, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অনলাইন ভোটে মঙ্গলবার ২০০৮ সালের 'সবচে প্রভাবশালী ব্যক্তি' নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা। জনআচরণে কার প্রভাব সবচে বেশি পড়েছে সে সম্পর্কে 'আসকমেনডটকম' লাইফস্টাইল ওয়েবসাইটে ভোটারদেরকে সিদ্ধান্ত জানাতে বলা হয়। এতে দেখা যায়, এক নাম্বারে রয়েছে ওবামার নাম। দ্বিতীয় ও তৃতীয় নাম্বারে রয়েছে যথাক্রমে অ্যাপল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ জবস এবং অলিম্পিক সাঁতার চ্যাম্পিয়ান মাইকেল ফেলপস। ওবামার প্রতিপক্ষ রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাককেইনের অবস্থান এ তালিকায় ১০ নাম্বারে। ওয়েবসাইটটির ২০০,০০০ পাঠকের কাছ থেকে নেওয়া ভোটের ভিত্তিতে এই ফল পাওয়া গেছে। ভোটারদের গড় বয়স ২৭ থেকে ২৮ বছর। গত বছর প্রভাবশালী ব্যক্তি নির্বাচিত হওয়া ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড বেকহাম এ বছর এ তালিকায় রয়েছেন ২৫ নাম্বারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩৪ ঘ.