লন্ডন, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অর্থনৈতিক সংকট থেকে রক্ষা পেতে বিশ্ব অর্থনীতিকে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছেন পশ্চিমা নেতারা। কঠোর ব্যাংকিং নীতি গ্রহণের পাশাপাশি অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে নতুন শতাব্দীর উপযোগী করে গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা।
ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থা সংস্কারের উপায় খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির বৈঠকের আগেই নেতারা এই দাবি জানালেন। দুই নেতার এই বৈঠকে থেকে সংকট মোকাবেলার নুতন উপায় পাওয়া যেতে পারে বলে মনে করছেন তারা।
গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে শুধু পশ্চিমা বিশ্বই হুমকির মুখে পড়েনি, পূর্ব ইউরোপের অর্থনীতিতেও এর ধাক্কা লেগেছে। তারা তাদের অর্থনৈতিক ব্যবস্থা মেরামতের চেষ্টা করছে। লাভ
bdnews24