২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরস্ত্রীকরণের কাজ শুরু করেছে উত্তর কোরিয়া: আইএইএ

জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে উত্তর কোরিয়া মঙ্গলবার থেকে নতুন করে পরমাণু নিরস্ত্রীকরণের কাজ শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 03:41 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ভিয়েনা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে উত্তর কোরিয়া মঙ্গলবার থেকে নতুন করে পরমাণু নিরস্ত্রীকরণের কাজ শুরু করেছে। যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্র"তি রাখেনি- এই অজুহাতে গত মাসে পরমাণু প্রকল্পের কাজ পুনরায় শুরু করার হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া। এরপর উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা এবং অবশেষে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে তাদের বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া আবার পরমাণু নিরস্ত্রীকরণ শুরু করল। আইএইএ'র এক কর্মকর্তা বলেন, "উত্তর কোরিয়া তাদের প্রতিশ্র"তিমতো মঙ্গলবার থেকে নিরস্ত্রীকরণ শুরু করেছে।" উত্তর কোরিয়া গত সোমবার ইয়ংবিয়ন পরমাণু প্রকল্পে আইএইএ পর্যবেক্ষকদের আবার প্রবেশের অনুমতি দেয়। তারা গত মাসে পর্যবেক্ষকদের বের করে দিয়েছিল। পরমাণু প্রকল্পের কাজ পুনরায় শুরুর হুমকির মুখে ছয়জাতি চুক্তি বাঁচাতে গত মাসের শেষ দিকে উত্তর কোরিয়া সফর করেন যুক্তরাষ্ট্রের কূটনীতিক ক্রিস্টোফার হিল। এরপর আলোচনার পরিপ্রেক্ষিতে গত শনিবার যুক্তরাষ্ট্র সন্ত্রাসী রাষ্ট্রের কালো তালিকা থেকে উত্তর কোরিয়াকে বাদ দেওয়ার ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্র"তি রাখেনি-- এই অভিযোগ তুলে উত্তর কোরিয়া চলতি মাসে ছয়জাতি পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয়। দেশটি জানায়, তারা ইয়ংবিয়ন পরমাণু প্রকল্পের কাজ আবার শুরু করতে যাচ্ছে। ছয়জাতি চুক্তির শর্ত অনুযায়ী, গত নভেম্বর থেকে পরমাণু কার্যক্রম বন্ধ করতে শুরু করেছিল উত্তর কোরিয়া। ২০০৭ সালের ছয়জাতি চুক্তি অনুযায়ী, উত্তর কোরিয়া পরমাণু কার্যক্রম বন্ধের পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র তাদের বড় ধরনের জ্বালানি সাহায্যের প্রতিশ্র"তি দেয় এবং উত্তর কোরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেবে বলে জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১২০ঘ.