আঙ্কারা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উত্তর ইরাকে অবস্থিত বিচ্ছিন্নতাবাদী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির বা পিকেকে গেরিলাদের ৩১টি ঘাঁটিতে শুক্রবার রাতে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। শনিবার তুর্কি সেনাবাহিনী একথা জানিয়েছে।
৩ অক্টোবর তুরস্কের নিরাপত্তারক্ষীদের ওপর পিকেকে গেরিলাদের ভয়াবহ হামলার পর উত্তর ইরাকে ঘাঁটিগাড়া গেরিলা সংগঠনটির লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য প্রবল চাপের মুখে আছে তুর্কি সরকার ও সেনাবাহিনী।
শনিবার তুর্কি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, হামলায় সাফল্যের সঙ্গে পিকেকে সন্ত্রাসীদের ৩১টি ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, হামলা চালানোর পর বিমানগুলো নিরাপদে ফিরে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৪৪১ ঘ.
bdnews24