২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে দ্বিতীয়দফা প্রেসিডেন্ট নির্বাচন ২৯ অক্টোবর

মালদ্বীপে প্রথমবারের মতো বহুদলের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীই নির্বাচিত হওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক ভোট না পাওয়ায় আগামী ২৯ অক্টোবর দ্বিতীয়দফা প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আনুষ্ঠানিক ফল ঘোষণার পর নির্বাচন কমিশন শুক্রবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2008, 11:53 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

মালে, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মালদ্বীপে প্রথমবারের মতো বহুদলের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীই নির্বাচিত হওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক ভোট না পাওয়ায় আগামী ২৯ অক্টোবর দ্বিতীয়দফা প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আনুষ্ঠানিক ফল ঘোষণার পর নির্বাচন কমিশন শুক্রবার একথা জানিয়েছে। বুধবার অনুষ্ঠিত ওই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম ৪০ দশমিক ৬ ভাগ এবং বিরোধী প্রার্থী মোহাম্মদ নাশিদ ২৫ দশমিক ১ ভাগ ভোট পান। মাত্র ৪০ বছর আগেও একটি সুলতানি রাজ্য থাকা মালদ্বীপে বর্তমানে ষষ্ঠ দফায় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ৭১ বছর বয়সী মামুন আব্দুল গাইয়ুম। প্রেসিডেন্ট গাইয়ুমের ৩০ বছরের শাসনের ওপর গণভোট হিসেবে বিবেচিত হচ্ছে ঐতিহাসিক এ প্রেসিডেন্ট নির্বাচন। এতে গাইয়ুমের বিরুদ্ধে লড়েন পাঁচজন। মাত্র ৩ লাখ জনসংখ্যার মালদ্বীপে সুলতানি শাসনের বিলুপ্তি ঘটে ১৯৬৮ সালে। গাইয়ুমের বিরুদ্ধে দেশটির ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরেই। দীর্ঘ বিক্ষোভের পর এ বছরের আগস্টে দেশটিতে 'গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন' আইনে স্বাক্ষর করেন তিনি। ওই সংস্কার আইনের আওতাতেই অনুষ্ঠিত হল এ নির্বাচন। বিডিনিউজ টোনেন্টফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৩৪ ঘ.