২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সবচেয়ে খারাপের জন্য' প্রস্তুতি নিন: সু চি

সবচেয়ে ভাল'র প্রত্যাশ্যা আর সবচেয়ে খারাপের জন্য প্রস্তুতি নিতে মিয়ানমারের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন গৃহবন্দি বিরোধী দলীয় নেত্রী আং সান সু চি। বুধবার তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি'র (এনএলডি) শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান। ইয়াঙ্গুনের একটি সরকারি অতিথিশালায় তাদের এ বিরল বৈঠকের সুযোগ দেয় জান্তা সরকার। সু চির দলীয় মুখপাত্র নায়ান উইন একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 11:30 AM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ইয়াঙ্গুন, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সবচেয়ে ভাল'র প্রত্যাশ্যা আর সবচেয়ে খারাপের জন্য প্রস্তুতি নিতে মিয়ানমারের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন গৃহবন্দি বিরোধী দলীয় নেত্রী আং সান সু চি। বুধবার তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি'র (এনএলডি) শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান। ইয়াঙ্গুনের একটি সরকারি অতিথিশালায় তাদের এ বিরল বৈঠকের সুযোগ দেয় জান্তা সরকার। সু চির দলীয় মুখপাত্র নায়ান উইন একথা জানিয়েছেন। এনএলডি নেতাদের সঙ্গে ৯০ মিনিটব্যাপী বৈঠকের পরপরই বিরোধী রাজনীতিবিদদের সঙ্গে জান্তা সরকারের মধ্যস্থতাকারী মন্ত্রী অং কি এর সঙ্গে বৈঠক করেন সু চি। দলীয় নেতাদের সঙ্গে বৈঠক এবং সরকারের প্রতিনিধির সঙ্গে বৈঠকের খবর জনগণের মনে 'মিথ্যে প্রত্যাশা' জাগাতে পারে বলেও মন্তব্য করেছেন সু চি। একইসঙ্গে সংকট নিরসনে জান্তা সরকারের পক্ষ থেকে কোনো সময়সীমা নির্ধারণ না করায় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। কঠোর নিরাপত্তার মধ্যে ওইসব বৈঠকশেষে বরাবরের মতোই সু চি-কে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। সু চি'র দলীয় মুখপাত্র নায়ান উইন পরে সাংবাদিকদের একথা জানান। সু চি'র উদ্ধৃতি দিয়ে উইন জানান, "সবচেয়ে ভাল'র প্রত্যাশ্যা করতে আর সবচেয়ে খারাপের জন্য প্রস্তুতি নিতে" জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মুখপাত্র বলেন, "অং কি এর সঙ্গে বৈঠক এবং কোনো সময়সীমা নির্ধারণ না করায় অসন্তষ্ট তিনি।" মিয়ানমারে গত বছরের সেপ্টেম্বরে স্মরণকালের বৃহত্তম গণবিক্ষোভে সামরিক জান্তার নৃশংস দমনপীড়নের পর আন্তর্জাতিক চাপের মুখে এর আগে গত নভেম্বরে আরেকবার সু চিকে তার দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের সুযোগ দেওয়া হয়েছিল। তবে সে বৈঠকে এনএলডি'র দ্বিতীয় শীর্ষ নেতা তিন ওউ - কে সু চির সঙ্গে বৈঠকে বসার অনুমতি দেওয়া হয়নি। তিন ওউ - কে ও ২০০৩ সাল থেকে গৃহবন্দি করে রাখা হয়েছে। এবার নিয়ে তিনমাসের মধ্যে ২য়বারের মতো দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের সুযোগ পেলেন সু চি। উলে