জেরুজালেম, জানুয়ারি, ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গাজা সীমান্তে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে মিসর। মিসরের পররাষ্ট্রমন্ত্রী রোববার একথা জানিয়েছেন। তবে সীমান্ত সুরক্ষায় গাজার বর্তমান নিয়ন্ত্রক হামাস নয় বরং ফিলিস্তিনি প্রেসিডেন্ট ফাতাহ নেতা মাহমুদ আব্বাসের সঙ্গেই মিসর কাজ করতে আগ্রহী।
ইসরায়েলি অবরোধের মুখে ফিলিস্তিনের হামাস বিদ্রোহীরা সেখানকার সীমান্ত প্রাচীর ভেঙ্গে ফেলার পর হাজার হাজার ফিলিস্তিনির মিসরে প্রবেশ ঠেকাতে ওই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আব্দুল ঘেইত এর উদ্ধৃতি দিয়ে মিসরের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে রোববার একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আব্দুল ঘেইত এবং ফিলিস্তিনি প্রধানমন্ত্রী সালাম ফাইয়াদ রোববার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং "গত বছরের ডিসেম্বরে প্যারিসে দাতাগোষ্ঠেীর বৈঠকে আন্তর্জাতিকভাবে অনুমোদিত" আব্বাসের প্রস্তাবটি বিবেচনা করে দেখেছেন।
এর আগে, ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি কায়রো থেকে রয়টার্সকে বলেছেন, "মিসরের সঙ্গে এ ব্যাপারে সমঝোতা হয়েছে যে, ২০০৫ সালের সীমান্তচুক্তি এবং ফিলিস্তিনি প্রেসিডেন্টের গার্ডদের নিয়ন্ত্রণের মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধান করা হবে।"
কিন্তু হামাস তাৎক্ষণিকভাবে আব্বাসের হাতে সীমান্তের নিয়ন্ত্রণ ছাড়ার বিষয়টি প্রত্যাখ্যান করে বলেছে, তারাই মিসরের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টায় এ সঙ্কট সমাধানে চেষ্টা চালাবেন।
রোববার মিসরের সঙ্গে গাজার ভেঙে ফেলা সীমান্ত প্রাচীরে হামাসের নিয়ন্ত্রণ ঠেকানোর চেষ্টা নেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
হামাস বুধবার গাজার সঙ্গে মিসরের সীমান্ত প্রাচীর ভেঙে ফেলে। আব্বাস এই সীমান্ত প্রাচীরসহ গাজা সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিজ হাতে নিতে চান। বুধবার হামাস সীমান্ত প্রাচীরের একাংশ উড়িয়ে দিলে ওই পথ দিয়ে মিসরে প্রবেশ করে গাজার হাজার হাজার ফিলিস্তিনি। খাবার ও জ্বালানির সন্ধানে তারা দলে দলে মিসরে ঢুকে পড়ে।
ইসরায়েল এতদিন ওই সীমান্ত এলাকা আব্বাস ও তার পশ্চিম তীর সরকারের নিয়ন্ত্রণে ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়ে এসেছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগের অজুহাতে এই অস্বীকৃতি জানায় ইসরায়েল।
কিন্তু ওলমার্ট এখন সীমান্তের নিয়ন্ত্রণ আব্বাসের হাতে ছেড়ে দিতে রাজি হলেও হামাসের সম্মতি ছাড়া আব্বাস কেমন করে ওই এলাকার নিয়ন্ত্রণ নেবেন সেটি এখনও স্পষ্ট নয়।
ইসরায়েলের বিরুদ্ধে লড়াই না করার পশ্চিমা আহ্বান উপেক্ষা করে
bdnews24