২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা ঝুঁকিতে নির্বাচনী প্রচারণা ব্যাহত হচ্ছে: নওয়াজ

পাকিস্তানের বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, রাজনীতিবিদদের নিরাপত্তা ঝুঁকির কারণে নির্বচনী প্রচারাভিযান ব্যাহত হচ্ছে। বুধবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নওয়াজ শরীফ বলেন, "নির্বাচনের দিন ঘনিয়ে আসছে কিন্তু এই পরিস্থিতিতে রাজনীতিবিদরা কিভাবে প্রচারণা চালাবেন? কিভাবে আমরা বাইরে যাব?"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2008, 03:37 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ইসলামাবাদ, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, রাজনীতিবিদদের নিরাপত্তা ঝুঁকির কারণে নির্বচনী প্রচারাভিযান ব্যাহত হচ্ছে। বুধবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নওয়াজ শরীফ বলেন, "নির্বাচনের দিন ঘনিয়ে আসছে কিন্তু এই পরিস্থিতিতে রাজনীতিবিদরা কিভাবে প্রচারণা চালাবেন? কিভাবে আমরা বাইরে যাব?" গত ৮ জানুয়ারিতেই পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু গত ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে আত্মঘাতী হামলায় বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিহত হওয়ার পর নির্বাচন পিছিয়ে ১৮ ফেব্র"য়ারি নির্ধারণ করা হয়। নওয়াজ শরীফ বলেন, "ভোট চাইতে আমরা জীবনের ঝুঁকি নিয়েই বাইরে যাচ্ছি। কিন্তু নিরাপত্তা পরিস্থিতি এখন আগের চেয়েও বিপজ্জনক।" সরকার জানিয়েছে, আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানের আল-কায়েদারই বেনজির ভুট্টোকে হত্যা করেছে। একই সঙ্গে রাজনীতিবিদদের ওপর এ ধরণের আরও হামলা হতে পারে বলে সতর্ক করে দিয়েছে। প্রচারণার জন্য রাজনীতিবিদদের অপ্রয়োজনে বাইরে যাওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে দলীয় নেতাদের সফরসূচি গোপন রাখা ও বড় সমবেশ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। বেনজির ভুট্টো নিহত হওয়ায় আগামী নির্বাচনে মুশাররফের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরীফ। ৯০ এর দশকে দুই মেয়াদে প্রধানমন্ত্রী থাকাকালে অনিয়মের অনেক অভিযোগ থাকলেও নওয়াজের দল এবার আশা করছে নির্বচনে তারা ভাল করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৩০ ঘ.