ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--গাজা এলাকায় ইসরায়েলের অবরোধ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিতর্কের সময় ইসরায়েল ও ফিলিস্তিনী প্রতিনিধিরা মঙ্গলবার তুমুল বিতণ্ডায় লিপ্ত হন।
জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনী পর্যবেক্ষক ইসরায়েলের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগ তোলেন। অন্যদিকে ইসরায়েলের দূত যুক্তি দেখান জনগণকে রকেট হামলা থেকে বাঁচানোর অধিকার তার দেশের রয়েছে।
ইসরায়েলকে গাজাতে অবাধে মানবিক সাহায্য যেতে দেওয়ার আহ্বান জানানোর বিষয়টি বিবেচনা করছিল পরিষদ। এর আগে জ্বালানি সরবরাহের অনুমতি দেওয়ার মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিনী -শাসিত গাজা উপত্যকার ওপর চারদিন ধরে আরোপিত অবরোধ শিথিল করে।
তবে রকেট হামলা অব্যাহত থাকলে অবরোধ আবার জারি করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১১০২ঘ.
bdnews24