২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪১ তামিল টাইগার হত্যার দাবি শ্রীলঙ্কার

৫ টি তামিল টাইগার নৌযানে হামলা চালিয়ে ৪১ জন তামিল টাইগারকে হত্যার দাবি করেছে শ্রীলঙ্কা। সংঘর্ষে এক সেনাও নিহত হয়েছে। সেনাবাহিনী রোববার একথা জানিয়েছে। লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) এবং শ্রীলঙ্কা সরকারের মধ্যে ছয়বছরের যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে গত বুধবার। ফলে এলটিটিই'র উত্তরাঞ্চলীয় ঘাঁটিতে সেনাঅভিযানের পথ সুগম হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2008, 10:08 AM

Updated : 26 Aug 2022, 01:14 PM

কলোম্বো, জানুয়ারি, ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ৫ টি তামিল টাইগার নৌযানে হামলা চালিয়ে ৪১ জন তামিল টাইগারকে হত্যার দাবি করেছে শ্রীলঙ্কা। সংঘর্ষে এক সেনাও নিহত হয়েছে। সেনাবাহিনী রোববার একথা জানিয়েছে। লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) এবং শ্রীলঙ্কা সরকারের মধ্যে ছয়বছরের যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে গত বুধবার। ফলে এলটিটিই'র উত্তরাঞ্চলীয় ঘাঁটিতে সেনাঅভিযানের পথ সুগম হয়েছে। মান্নার জেলায় এলটিটিই গেরিলাদের চোরাগোপ্তা হামলায় ২৭ জন নিহতের কয়েকদিন পর উত্তরাঞ্চলীয় জাফনা উপদ্বীপে ওই সংঘর্ষ হল। এ সংঘর্ষের জন্য সেনাবাহিনী টাইগারদের দায়ী করেছে। মান্নারের আদামপান ট্যাঙ্ক এলাকায় এলটিটিই'র কয়েকটি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়ে সেনাবাহিনী ৮ টির মধ্যে ৬টি ঘাঁটিই গুঁড়িয়ে দেয়। জাতীয় নিরাপত্তা বিষয়ক মেডিয়া সেন্টারের নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্র একথা জানিয়েছেন। তিনি জানান, "সেনারা ঘটনাস্থল থেকে দ্ইু নারীর মৃতদেহ এবং কিছু অস্ত্র উদ্ধার করেছে।" সেনাবাহিনী বলেছে, শনিবারের সংঘর্ষে তারা ৩৯ জন তামিল টাইগারকে হত্যা করেছে। লড়াইয়ে নিহত হয়েছে এক সেনাও। অন্য আরেকটি ঘটনায় সেনারা টাইগারদের ৫ টি নৌকায় হামলা চালায়। শ্রীলঙ্কায় নতুন করে শুরু হওয়া গৃহযুদ্ধে এটিই সর্বশেষ সেনা অভিযান। এ অভিযানের ব্যাপারে গেরিলাদের কাছ থেকে তাৎণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আর সংঘর্ষে ঠিক কতজন নিহত হয়েছে তার সঠিক হিসাবও কোনো নিরপে সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫৫ঘ.