২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ইরানকে নতজানু করতে পারবে না: খামেনি

ইরানের সর্বোচ্চ আধ্যাতিক ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, পরমাণু প্রশ্নে ইরানকে নতজানু করতে পারবে না যুক্তরাষ্ট্র। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শাক্তি সংস্থার (আইএইএ) প্রধান মোহম্মদ এলবারাদিকে শনিবার তিনি একথা বলেন। ওদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার অভিযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য অভিযানের সুযোগ খোঁজার চেষ্টা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 11:45 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

তেহরান, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্ট)- ইরানের সর্বোচ্চ আধ্যাতিক ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, পরমাণু প্রশ্নে ইরানকে নতজানু করতে পারবে না যুক্তরাষ্ট্র। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শাক্তি সংস্থার (আইএইএ) প্রধান মোহম্মদ এলবারাদিকে শনিবার তিনি একথা বলেন। ওদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার অভিযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য অভিযানের সুযোগ খোঁজার চেষ্টা করছে। তেহরান সফররত এলবারাদিকে খামেনি বলেন, ইরানের পরমাণু সংক্রান্ত বিষয়গুলো আইএইএ দেখবে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নয়। কারণ নিরাপত্তা পরিষদ ইরানের ওপর দুই দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় খামেনি বলেন, "ইরানের বিষয়টিতে হস্তক্ষেপ করার কোনো অধিকার নিরাপত্তা পরিষদের নেই।" পরমাণু বিষয়ে আরও বেশি সহযোগিতা আদায়ের উদ্দেশ্যে এলবারদি ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ও খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। যুক্তারষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। তবে এই অভিযোগ বরাবর অস্বীকার করে ইরান দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং জ্বালানী উৎপাদনের লক্ষ্যেই তা পরিচালিত হচ্ছে। এলবারদি শুক্রবার জানিয়েছেন, তিনি ইরানের কাছ থেকে আরও বেশি সহযোগিতা আদায়ের চেষ্টা করছেন। ওদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, হরমুজ প্রণালীর ঘটনা দিয়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের মানুষকে বোকা বানিয়ে ওই অঞ্চলে তারা অভিযান চালানোর সুযোগ খুঁজছে। মন্ত্রণালয়ের মুখপাত্র মোহম্মদ আলী হোসাইনি বলেন, হরমুজের ঘটনায় ইরান শান্ত থাকার চেষ্টা করলেও যুক্তরাষ্ট্র এ ব্যাপারে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমারা দেখতে পাচ্ছি ওয়াশিংটনের একটা অংশ এখন অভিযানের সুযোগ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু তাদের পরিকল্পনা ব্যর্থ হচেছ।" তিনি আরও বলেন, "আমরা তাদের পরামর্শ দিচ্ছি তারা যেন মধ্যপ্রাচ্যের মানুষকে বোকা বানানোর চেষ্টা না করে। আমি মনে করি মধ্যপ্রাচ্য ও আমেরিকার মানুষের কাছে তাদের ক্ষমা চাওয়া উচিৎ। গত সপ্তাহে পেন্টাগন অভিযোগ করে হরমুজ প্রণালীতে ইরানের টহলযান থেকে মার্কিন জাহাজ উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। কিন্তু ইরান তাৎক্ষণিকভাবে এই অভিযোগ অস্বীকার করে। এ নিয়ে গত কয়েকদিন ধরে দু'পক্ষের মধ্যে চরম বাকযুদ্ধ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এফএইচবি/১৭২৫ ঘ.