তেহরান, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা - আইএইএ'র প্রধান মোহাম্মেদ এলবারাদি শনিবার ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া এবারই প্রথম দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির সঙ্গেও বৈঠক করা কথা রয়েছে তার।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সংশয় দূর করতে সহযোগিতা তরান্বিত করার জন্য ইরানি নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন এলবারাদি। শুক্রবার দুদিনের সফরে তেহরানে পৌঁছান তিনি।
প্রেসিডেন্ট আহমাদিনেজাদের সঙ্গে বৈঠকের আগে শীর্ষ পরমাণু আলোচক সাঈদ জলিলির সঙ্গে বৈঠক করেন এলবারাদি।
আহমাদিনেজাদের সঙ্গে বৈঠকের পর এক উর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানান, সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির সঙ্গে বৈঠক করবেন এলবারাদি। তিনি বলেন, ওই বৈঠকে "গুরত্বপূর্ণ তথ্য আদানপ্রদানের" বিষয় অন্তর্ভূক্ত থাকবে। তবে কখন কোথায় ওই বৈঠক অনুষ্ঠিত হবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
প্রসঙ্গত, ইরানের পরমাণূ কর্মসূচির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির হাতে।
এর আগে শুক্রবার এলবারাদি বলেন, "আগামী মার্চে রিপোর্ট করার আগে বিতর্কিত বিষয়গুলো মিমাংসা করতে আমরা কিভাবে একে অপরকে সহযোগিতা করতে পারি তা নিয়ে আমি ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান আঘাজাদের সঙ্গে আলোচনা করেছি।"
তিনি বলেন, "আঘাজাদেহকে তাদের পরমাণু প্রকল্পের বর্তমান অবস্থা স
bdnews24