২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাহোরে আত্মঘাতীর পরিচয় জানার চেষ্ঠা করছে তদন্তকারীরা

পাকিস্তানের লাহোরে বৃহস্পতিবারের বোমা হামলাকারী আত্মঘাতীর পরিচয় জানার চেষ্টা করছে তদন্তকারীরা। পরিচয় সনাক্ত করতে বিস্ফোরণ স্থলে পাওয়া একটি ছিন্ন মাথা ও পায়ের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে বলে পুলিশ শুক্রবার জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2008, 02:02 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

লাহোর, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের লাহোরে বৃহস্পতিবারের বোমা হামলাকারী আত্মঘাতীর পরিচয় জানার চেষ্টা করছে তদন্তকারীরা। পরিচয় সনাক্ত করতে বিস্ফোরণ স্থলে পাওয়া একটি ছিন্ন মাথা ও পায়ের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে বলে পুলিশ শুক্রবার জানিয়েছে। লাহোর হাইকোর্টের বাইরে টহলরত পুলিশের ওপর বৃহস্পতিবারের ওই আত্মঘাতী হামলায় ১৯ জন নিহত ও কমপক্ষে ৬০ জন আহত হয়। এর আগে পুলিশ জানিয়েছিল হামলায় ২২ জন নিহত হয়েছে। লাহোর পুলিশের প্রধান মালিক মোহম্মদ ইকবাল শুক্রবার বলেনে, "বিস্ফোরস্থল থেকে আমরা আত্মঘাতীর মাথা ও পা উদ্ধার করতে পেরেছি। তবে মারাত্মক ছিন্নভিন্ন অবস্থায়। কারণ বোমাটি ছিল অনেক বেশি শক্তিশালী।" তিনি আরও বলেন, "আমরা তার পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছি। এজন্য ওই মাথা ও পায়ের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।" লাহোরে গত দুই বছরের মধ্যে এটাই প্রথম আত্মঘাতী হামলা। এই হামলার পরে আশঙ্কা করা হচ্ছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গিরা তাদের তৎপরতা বাড়িয়েছে। এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, আত্মঘাতী হামলাকারী একটি জঙ্গি গ্র"পের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তবে কোন গ্র"পের সে ব্যপারে পুলিশ আগে থেকে কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, "হামলাকারীর পরিচয় সনাক্ত করতে এবং সে কোন গ্র"পের সদস্য তা তদন্তে পুলিশকে সহযোগিতা করতে তিনটি গোয়েন্দা সংস্থার সাহায্য চাওয়া হয়েছে।" পাকিস্তানে সা