মালে, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালদ্বীপের রাজধানী মালেতে শনিবার কথিত একটি বোমা বিস্ফোরণে ১২ পর্যটক আহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছে।
মালের সুলতান পার্কের প্রবেশ মুখে একটি মসজিদের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পার্কটি পর্যটকদের দর্শনীয় স্থান।
লন্ডনে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানায়, এটা ছিল একটি বোমা বিস্ফোরণ এবং এতে দুজন ব্রিটিশ পর্যটক আহত হয়েছেন।
বিট্রিশ পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, " ব্্িরটেনের দুজন নাগরিক আহত হওয়ার খবর আমরা পেয়েছি। মালের প্রধান মসজিদের বাইরে ওই ঘটনাটি ছিল একটি বোমা বিস্ফোরণ।"
ভারত মহাসাগরীয় এ দ্বীপ দেশটির সংবাদ মাধ্যম জানায়, বিস্ফোরণে জাপানের একজন এবং চীনের আটজন পর্যটক আহত হয়েছেন।
স্থানীয় সংবাদ মাধ্যম আরো জানায়, মোবাইল ফোনের সাহায্যে ঘরে তৈরি বোমাটির বিস্ফোরণ ঘটানো হয় এবং এতে ওয়াশিং মেশিনের মটর ও একটি গ্যাস সিলিন্ডার লাগানো ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২০৩৬ ঘ.
bdnews24