ইসলামাবাদ, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য জেনারেল মুশাররফের মনোনয়নপত্র গ্রহণ করেছে দেশটির নির্বাচন কমিশন। এদিকে, এ ঘটনাকে কেন্দ্র নির্বাচন কমিশন কার্যালয়ের বাইরে শনিবার আইনজীবী ও সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বিক্ষোভকারীরা পাল্টা পুলিশকে লক্ষ্য করে পাথর-বোতল ছোড়ে। কয়েক ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষে নারী আইনজীবীসহ বেশ কয়েকজন আহত হন। ঘটনাস্থল থেকে এক শীর্ষ আইনজীবীকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।
প্রধানমন্ত্রী শওকত আজিজ শনিবার নির্বাচন কমিশনে পৌঁছানোর পর পরই কমিশনের বাইরে সহিংসতা শুরু হয়। প্রসঙ্গত, প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য শওকত আজিজ আনুষ্ঠানিকভাবে মুশাররফের নাম প্রস্তাব করেছিলেন এবং তার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে কোনো কিছুর প্রয়োজনীয়তা আছে কি না তা জানতে তিনি সেখানে আসেন।
কিন্তু শওকত আজিজ কমিশনে আসার সঙ্গে সঙ্গেই সেখানে বিক্ষোভ শুরু করেন বিরোধীরা। মুশাররফ বিরোধীরা জানান মনোনয়নপত্র গ্রহণের বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করা হবে।
সুপ্রিম কোর্ট থেকে প্রায় দুইশ' আইনজীবী ও সরকারবিরোধী কর্মী মিছিল নিয়ে নির্বাচন কমিশনে ঢোকার চেষ্টা করেন। সে সময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তখন মিছিলের সামনে থাকা কালো স্যুট পরিহিত আইনজীবীরা পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে এবং "মুশাররফ নিপাত যাক" বলে শ্লোগান দিতে থাকে।
সংঘর্ষে দুই আইনজীবী এবং ১২ জন পুলিশ আহত হয়েছে বলে জানা গেছে।
নিরাপত্তারক্ষীরা আলী আহমেদ কুর্দ নামের বিরোধীদলীয় নেতৃত্বস্থানীয় এক আইনজীবীকে গ্রেফতার করেছে।
বিক্ষোভ মিছিলে অংশ নেন বিখ্যাত মানবাধিকার আইনজীবী আসমা জাহাঙ্গীর। এসময় তার গায়ে জড়ানো ছিল রক্তমাখা সাদা স্কার্ফ।
তিনি বলেন, "এটা ছিল শান্তিপূর্ণ প্রতিবাদ। কিন্তু পুলিশ নারী আইনজীবীদেরও পিটিয়েছে। পুলিশের লোকেরা আইনজীবীদের পেটানোর সময় হাসছিল এবং আনন্দ করছিল।"
পাকিস্তানের সুপ্রিম কোর্ট শুক্রবার এক রায়ে সেনাপ্রধান জেনারেল মুশাররফের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করাকে চ্যালেঞ্জ জানিয়ে বিরোধীদলীয় আইনজীবীদের দায়ের করা মামলাগুলো খারিজ করে দেয়। সুপ্রিম কোর্টের ওই রায়ের ফলে মুশাররফের জন্য দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার পথের একটি বড় বাঁধা দূর হয়।
এর আগে বৃহস্পতিবার তার মনোনয়নপত্র জমা দেন জেনারেল মুশাররফ। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সব মিলে ৪৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী সোমবার যোগ্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
'জাতীয় পরিষদ' (ন্যাশনাল পার্লামেন্ট) এবং চারটি 'প্রাদেশিক পরিষদে' (প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি) ভোটের মাধ্যমে পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে থাকেন।
অন্য প্রার্থীদের মধ্যে উলে
bdnews24