২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৮ সালে ইরাক-আফগান যুদ্ধে ব্যয় হবে ১৯০ বিলিয়ন ডলার

২০০৮ সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধে ব্যয় হবে কমপক্ষে ১৯০ বিলিয়ন ডলার। ফলে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাক ও আফগানিস্তন যুদ্ধ শুরু করার পর ২০০৮ সালই হবে সবচেয়ে ব্যয়বহুল অর্থবছর। বুধবার পেন্টাগন একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2007, 09:17 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ২০০৮ সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধে ব্যয় হবে কমপক্ষে ১৯০ বিলিয়ন ডলার। ফলে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাক ও আফগানিস্তন যুদ্ধ শুরু করার পর ২০০৮ সালই হবে সবচেয়ে ব্যয়বহুল অর্থবছর। বুধবার পেন্টাগন একথা জানিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস ইরাক ও আফগানিস্তান যুদ্ধের এ তহবিল অনুমোদন দেওয়ার জন্য বুধবার কংগ্রের প্রতি আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল বাজেট অফিস সূত্রে জানা গেছে, ২০০১ সালের সেপ্টেম্বর থেকে ইরাক ও আফগানিস্তান যুদ্ধের জন্য ৬০২ বিলিয়ন ডলার দিয়েছে কংগ্রেস। বুশ প্রশাসন ইতিমধ্যেই পহেলা অক্টোবর থেকে শুরু হতে যাওয়া অর্থবছরে যুদ্ধ তহবিলের জন্য ১৪৭ বিলিয়ন ডলার অনুমোদন দিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে। এদিকে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছেন, পেন্টাগনের আরও ৪২ বিলিয়ন ডলার প্রয়োজন এবং সে তহবিল অনুমোদনের জন্য তারা কংগ্রেসের কাছে আবেদন জানিয়েছেন। এমন অবস্থায় ২০০৮ অর্থবছরের জন্য চাওয়া অর্থের পরিমাণ দাঁড়াচ্ছে ১৮৯ বিলিয়ন ডলার। ২০০৮ সালের জুলাই মাস নাগাদ ইরাকে মার্কিন সেনা সংখ্যা কমিয়ে এক লাখ ৩০ হাজার করার পরিকল্পনা নিয়েছে পেন্টাগন এবং প্রতিরক্ষমন্ত্রী গেটস বলেছেন, ২০০৮ সালের শেষ নাগাদ আরও অধিক সংখ্যক সেনা প্রত্যাহার করা হতে পারে। প্রসঙ্গত, এ বছর সেনা বাড়ানোর আগেও ইরাকে মোতায়েন মার্কিন সেনা সংখ্যা ছিল এক লাখ ৩০ হাজার। বুধবার গেটস বলেন, দীর্ঘ মেয়াদে ইরাকে মার্কিন সেনা সংখ্যা বর্তমান সময়ের চেয়ে গড়পড়তা চার ভাগের এক ভাগে নেমে আসতে পারে। তবে তিনি বলেন, দীর্ঘ মেয়াদের সময়সীমা কেমন হতে পারে সে সম্পর্কে তিনি কিছু জানেন না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫০৭ঘ.