বেইজিং, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সরকার-বিরোধী বিক্ষোভ দমনে মিয়ানমারের জেনারেলদের সংযত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল। পাশাপাশি জান্তা সরকারের ওপর চাপ প্রয়োগের জন্য তিনি চীন ও অন্যান্য দেশগুলোকে প্রভাব খাটানোরও আহ্বান জানান।
উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নির্মূল করা নিয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য হিল বর্তমানে বেইজিং সফরে রয়েছেন। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, "আমি মনে করি সব দেশেরই উচিত মিয়ানমারের ওপর যথাসম্ভব প্রভাব খাটানো। আর সব দেশেরও মিয়ানমারের ওপর কিছু না কিছু প্রভাব আছে বলেই মনে করি আমি। এর মধ্যে চীন অন্যতম।"
হিল বলেন, "চীন হচ্ছে মিয়ানমারের বড় ধরনের বাণিজ্য অংশীদার। সেইসঙ্গে চীন আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন দেশ মিয়ানমারের হাতে গোনা কয়েকটি মিত্র দেশের একটি। তাই মিয়ানমার জান্তার ওপর চীনের প্রভাব বেশি থাকবে তা মনে করাটাই স্বাভাবিক।"
হিল আরও বলেন, "আমি মনে করি এই বিক্ষোভ পুলিশ এবং সেনা দিয়ে দমন করা যাবে এই চিন্তা বাদ দিয়ে মিয়ানমার জান্তা সরকারের উচিত দেশের বৃহত্তর রাজনৈতিক পরিসরে প্রকৃতই সংহতি স্থাপনের মধ্য দিয়ে সমস্যা সমাধানের প্রয়োজনীয়তার কথা চিন্তা-ভাবনা শুরু করা। কারণ, সেনাশক্তি ব্যবহার করে সমস্যার সমাধান আসবে না। বরং এটি হচ্ছে রাজনৈতিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে সুরাহা করার ব্যাপার।"
চীন মিয়ানমারে স্থিতিশীলতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। কিন্তু মিয়ানমারকে সংযত থাকার পশ্চিমাদের আহ্বানে সুর মিলায়নি চীন।
কয়েকজন কূটনীতিক ও বিশ্লেষক বলছেন, "চীন হয়ত নীরবে মিয়ানমারের ওপর নীরবে তার প্রভাব খাটানোর চেষ্টা করছে। কিন্তু চীন পুরোমাত্রায় মিয়ানমারের ওপর প্রভাব খাটাবে এমন সম্ভাবনা কম। কারণ, এতে করে মিয়ানমারকে ব্যবহার করে চীনের তেল এবং গ্যাস সরবরাহে বিঘ
bdnews24