২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে জাতিসংঘের বৃহত্তর ভূমিকার জন্য চাপ দিচ্ছে বাগদাদ

ইরাকে বৃহত্তর জাতিসংঘ ভূমিকার জন্য চাপ দিচ্ছে বাগদাদ। এ বিষয়টিকে সমর্থন করার জন্য আঞ্চলিক ও বিশ্বশক্তিগুলোকে শনিবার আহ্বান জানিয়েছে ইরাক। কিন্তু জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, ইরাকে জাতিসংঘ সদসসংখ্যা বাড়াতে হলে নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে ইরাককে আরও অনেক কিছু করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 10:40 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

জাতিসংঘ, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকে বৃহত্তর জাতিসংঘ ভূমিকার জন্য চাপ দিচ্ছে বাগদাদ। এ বিষয়টিকে সমর্থন করার জন্য আঞ্চলিক ও বিশ্বশক্তিগুলোকে শনিবার আহ্বান জানিয়েছে ইরাক। কিন্তু জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, ইরাকে জাতিসংঘ সদসসংখ্যা বাড়াতে হলে নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে ইরাককে আরও অনেক কিছু করতে হবে। ইরাকের মন্ত্রীরাসহ এর প্রতিবেশী ও বিশ্বের শক্তিধর দেশগুলো ইতোমধ্যেই জাতিসংঘ সদরদপ্তরে বৈঠক করেছে। এতে ওয়াশিংটন গত মাসে নিরাপত্তা পরিষদে পাস হওয়া ইরাকে জাতিসংঘ ভূমিকা জোরদার করা সংক্রান্ত প্রস্তাবনা বাস্তবায়নের জন্য চাপ দেয়। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস এমনকি বৈরি দেশ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকিও উপস্থিত ছিলেন। বান বলেছেন, ইরাকে সহিংসতা এড়িয়ে সংহতি স্থাপনের প্রচেষ্টা জোরদার করতে আঞ্চলিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, "সাহায্য করাটা জাতিসংঘের দায়িত্ব এবং কর্তব্য।" বাগদাদে একটি ছোট্ট কার্যালয় খোলা এবং ভবিষ্যতে বকসরা এবং অরবিলে জাতিসংঘ সদস্য পাঠানোর সম্ভাবনার কথা উল্লেখ করে বান একথা বলেন। কিন্তু ইরাকের নিরাপত্তা পরিষ্থিতি সেখানে বাড়তি জাতিসংঘ সদস্য পাঠানোর উপযোগী কিনা এক সংবাদ সম্মেলনে একথা জিজ্ঞেস করা হলে বান বলেন, "নিরাটত্তা পরিস্থিতি এখন রাজনৈতিক এবং সামাজিকভাবে অস্থিতিশীল। তবে আমি সত্যিই আশা করব নিরাপত্তা পরিষ্থিতি যত দ্রুত সম্ভব উন্নত হোক। কিন্তু আমি মনে করি এ ব্যাপারে আরও বেশি কিছু করার আছে।" উল্লেখ্য, ইরাকের অস্থিতিশীল পরিস্থিতির কারণে জাতিসংঘ কর্মকর্তারা সেখানে কাজ করতে উদ্বিগ্ন। ২০০৩ সালের আগস্টে বাগদাদে বোমা হামলায় জাতিসংঘ কার্যালয় উড়ে যাওয়ার ঘটনা স্মরণ করে তারা উদ্বিগ্ন। ওই ঘটনায় ইরাক মিশনের প্রধানসসহ ২২ জন জাতিসংঘ সদস্য নিহত হয়েছিলেন। জাতিসংঘ স্টাফ ইউনিয়ন চায় না বান ইরাকে আর কোনো জাতিসংঘ সদস্য পাঠান। বরং এখন যারা ইরাকে আছেন তাদেরকেও সেখান থেকে ফিরিয়ে আনা হোক-- এমনটিই চান তারা। বাগদাদে বর্তমানে ৫০ জন জাতিসংঘ স্টাফ কর্মরত। তারা কড়া নিরাপত্তাধীন গ্রীনজোনে কাজ করছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৭ঘ.