২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পৈত্রিক ভিটা দেখতে ভারতে মার্কিন নভোচারী সুনিতা

মার্কিন নভোচারী সুনিতা উইলিয়ামস পৈত্রিক ভিটা দেখতে বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদে পৌঁছেছেন। সেখানে তাকে ফুলের মালা দিয়ে স্বদেশ ফেরত বীরের মতো বরণ করে নেওয়া হয়। গত ডিসেম্বর থেকে ছয় মাস আন্তর্জাতিক মহকাশ স্টেশনে অবস্থান করে সুনিতা ভারতে বিখ্যাত হয়ে উঠেছেন। নারী নভোচারী হিসেবে তিনি সবচেয়ে বেশি সময় মহাকাশে অবস্থান করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 03:22 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

আহমেদাবাদ, ভারত, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন নভোচারী সুনিতা উইলিয়ামস পৈত্রিক ভিটা দেখতে বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদে পৌঁছেছেন। সেখানে তাকে ফুলের মালা দিয়ে স্বদেশ ফেরত বীরের মতো বরণ করে নেওয়া হয়। গত ডিসেম্বর থেকে ছয় মাস আন্তর্জাতিক মহকাশ স্টেশনে অবস্থান করে সুনিতা ভারতে বিখ্যাত হয়ে উঠেছেন। নারী নভোচারী হিসেবে তিনি সবচেয়ে বেশি সময় মহাকাশে অবস্থান করেছেন। ভারতীয় বাবা ও সলভেনিয়ান মায়ের মেয়ে সুনিতার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে হলেও ভারতের গণমাধ্যম তাকে জাতীয় কৃতীত্বের প্রতীক হিসেবে তুলে ধরেছে। গুজরাট প্রদেশের আহমেদাবাদ বিমানবন্দরে সাংবাদিক ও ভক্তরা তাকে স্বাগত জানান। ৪২ বছর বয়সী সুনিতা জানান, মহাকাশে অবস্থানকালে ভারতীয়দের কাছ থেকে যে উৎসাহ পেয়েছেন তাতে তিনি গৌরাবন্বীত। এ সময় তিনি সঙ্গে রেখেছিলেন হিন্দু ধর্মীয় পবিত্র গ্রন্থ ভগবত গীতা। আহমেদাবাদে মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত সবরমতি আশ্রম পরিদর্শনকালে সুনিতা বলেন, "ভারতীয়রা যা চায় তাই অর্জন করতে পারে। সীমাবদ্ধতাটুকু আসলে নিজেদেরই তৈরি।" তার এই বক্তব্যের সঙ্গে কম করে হলেও একজন তরুণ একমত। স্কুল ছাত্র স্বাতি আহির সুনিতাকে স্বাগত জানাতে বিমানবন্দরে গেছে। তারা কথায়, "তিনি আমাদের বীর এবং উৎসাহের পাত্র। তার মতো আমিও নাসার মহাকাশ মিশনে কাজ করতে চাই।" সপ্তাহব্যাপী ভারত সফরকালে সুনিতা গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি হায়দ্রাবাদে ৫৮তম ইন্টারন্যাশনাল এস্ট্রোনটিক্যাল কংগ্রেসে বক্তৃতা দেবেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১১৪ঘ.