জাতিসংঘ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘ মহাসচিব বান কি মুন মঙ্গলবার বলেছেন, তাইওয়ানের জাতিসংঘ সদস্যপদ পাওয়া আইনগতভাবেই সম্ভব নয়। আর তাই তাইওয়ানের সদস্যপদ লাভের আবেদনটি সতর্কভাবে বিবেচনা করা সত্ত্বেও জাতিসংঘ কার্যালয় তা গ্রহণ করতে অপারগ।
এক সংবাদ সম্মেলনে বান বলেন, সদস্যপদ লাভের বিষয়টি আলোচ্যসূচিতে রাখার তাইওয়ানের মিত্রদের প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শুরু হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে জাতিসংঘের সদস্যরা বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তবে জাতিসংঘের অন্যান্য কর্মকর্তারা বলেছেন, তাইওয়ানের প্রচেষ্টা সফল হওয়ার কোনো সম্ভাবনা তারা দেখছেন না।
১৯৭১ সালে চীনের আবেদনের প্রেক্ষিতে সদস্যপদ বাতিল হওয়ার পর তাইওয়ান বারবার চেষ্টা চালিয়েছে জাতিসংঘের সদস্যপদ লাভের। আর এ বছরই তাইওয়ান প্রথমবারের মতো তাদের আনুষ্ঠানিক উপাধি রিপাবলিক অফ চায়নার পরিবর্তে তাইওয়ান নামে জাতিসংঘের কাছে সদস্যপদের আবেদন জানিয়েছে।
এছাড়া, প্রেসিডেন্ট চেন সুই-বিয়ান জাতিসংঘ সদস্যপদ ইস্যুতে আগামী মার্চ মাসে তাইওয়ানে একটি গণভোট অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন। তার এ পরিকল্পনায় যুক্তরাষ্ট্রর পাশাপাশি বেইজিংয়েও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
চীন তাইওয়ানকে তাদের দলত্যাগী প্রদেশ হিসাবে বিবেচনা করে। বেইজিং বলে আসছে, তাইওয়ান তাদের অংশ এবং দ্বীপটি স্বাধীনতা ঘোষণা করলে তারা হামলা চালাবে। এমন অবস্থায় তাইওয়ানের জাতিসংঘ সদস্যপদ লাভের বিষয়টি তাদের স্বাধীনতা অর্জনের পথে অগ্রগতি হিসাবে বিবেচিত হচ্ছে।
বান বলেন, "এটা জাতিসংঘের অফিসিয়াল অবস্থান এবং ১৯৭১ সালের পর তা আর পরিবর্তিত হয়নি।"
তিনি আরও বলেন, "সচিবালয়ে এ বিষয়টি খুবই যত
bdnews24