২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মায়নমারে জান্তা সদস্যদের বয়কট শুরু করেছেন বৌদ্ধ ভিক্ষুরা

মায়ানমারের সামরিক সরকারের সদস্য ও তাদের সহযোগীদের ধর্মীয়ভাবে বয়কটের আহবান জানিয়ে মঙ্গলবার বৌদ্ধ ভিক্ষুরা তিনটি শহরে প্রতিবাদ র‌্যালি করেছেন। দুটি শহরে র‌্যালি শান্তিপূর্ণ হলেও সিটুই শহরে পুলিশ ভিক্ষুদের র‌্যালিতে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 12:47 PM

Updated : 26 Aug 2022, 08:38 PM

ইয়াঙ্গুন, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মায়ানমারের সামরিক সরকারের সদস্য ও তাদের সহযোগীদের ধর্মীয়ভাবে বয়কটের আহবান জানিয়ে মঙ্গলবার বৌদ্ধ ভিক্ষুরা তিনটি শহরে প্রতিবাদ র‌্যালি করেছেন। দুটি শহরে র‌্যালি শান্তিপূর্ণ হলেও সিটুই শহরে পুলিশ ভিক্ষুদের র‌্যালিতে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। ইয়াঙ্গুনে বৌদ্ধ ভিক্ষুরা দেশটির পবিত্রতম স্থান শেডং প্যাগোডায় প্রবেশ করতে চাইলে কর্তৃপক্ষ তাদের বাধা দেয়। সামরিক জান্তা ও তাদের সহযোগীদের বয়কটের আহবান জানিয়ে তারা সেখানে জড়ো হতে চেয়েছিলেন। এরপর কর্তৃপক্ষ প্যাগোডা বন্ধ করে দিলে তারা শান্তিপূর্ণভাবে শহরের কেন্দ্রস্থলের দিকে যাত্রা শুরু করেন। এ সময় তারা বিভিন্ন ধর্মীয় শ্লোগান দিতে থাকে। তবে তারা রাজনৈতিক কোনো শ্লোগান তারা দেননি। সাদা পোশাকে পুলিশ ও ইউনিয়ন সোলিডারিটি অ্যান্ড ডেভলোপমেন্ট এসোসিয়েশনের (ইউএসডিএ) সদস্যরা এ সময় র‌্যালির আগে পিছে ছিল। তবে তারা কাউকে গ্রেপ্তার করেনি। জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে কয়েক সপ্তাহ আগে শুরু হওয়া বিক্ষুদের বিক্ষোভ দমনে ইউএসডিএ বেশ জোরালো ভুমিকা রেখেছে। প্রতক্ষদর্শীরা জানান, পুলিশ ও ইউএসডিএ সদস্যরা র‌্যালির সময় ভিক্ষুদের ভিডিও করেছে ও ছবি তুলেছে। ইয়াঙ্গুনের ৮০ কিলোমিটার উত্তরের শহর বোগোতেও এ ধরনের শান্তিপূর্ণ র‌্যালি করেছেন বৌদ্ধ ভিক্ষুরা। এখানে প্রায় এক হাজার ভিক্ষু বিক্ষোভে র‌্যালিতে অংশ নেন। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিটুই শহরেও প্রায় ৪০০ ভিক্ষু এ ধরনের র‌্যালি করেন। তবে এখানে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস ছোড়ে ও কয়েকজনকে গ্রেপ্তার করে। এ সময় এলাকাবসীও তাদের সঙ্গে যোগ দেয় বলে প্রতক্ষদর্শীরা জানান। দেশটির গণমাধ্যম জানায়, সামরিক সরকারের কোনো সদস্য ও তাদের সহযোগীদের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করবেন না বলে কিছু ভিক্ষু গত মঙ্গলবর ঘোষণা দেন। দু'সপ্তাহ আগে পাকুক্কু শহরে ভিক্ষুদের বিক্ষোভে লাঠিচার্জ ও গুলির ঘনটায় ভিক্ষুরা সেনাদের ক্ষমা চাওয়ার দাবি জানান। এ জন্য তারা গতকাল সোমবার পর্যন্ত সময় বেধে দেন। কিন্তু সেনারা ক্ষমা না চাওয়ায় মঙ্গলবার থেকে ভিক্ষুরা প্রতিবাদ কর্মসূচি শুরু করেছন। ভক্তদের কাছ থেকে ভিক্ষুদের ভিক্ষা না নেওয়ার বিষয়টি মায়ানমারে খুবই গুরুত্বের সঙ্গে নেওয়া হয়। তাদের ধর্মীয় বিশ্বাসে কোনো বৌদ্ধের ভিক্ষা যদি ভিক্ষুরা গ্রহণ না করেন তাহলে তার পক্ষে নির্বাণ লাভ সম্ভব নয়। সেক্ষেত্রে তার পুর্নজন্ম হবে। নির্বচনে পরাজয়ের পর সামরিক জান্তা ফলাফল গ্রহণ না করার প্রতিবাদে ভিক্ষুরা ১৯৯০ সালে এ ধরণের বয়কট শুরু করেছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি