২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯/১১ দু:স্বপ্নের ছয়বছরে জর্মানির শিক্ষা

২০০১ সালের ১১ সেপ্টেম্বরে হামলা হয়েছিল যুক্তরাষ্ট্রে। কিন্তু ওই হামলায় জড়িত ১৯ জনের ৩ জনই ছিল জার্মানির হামবুর্গের আরব ছাত্র। হামলার পরিকল্পনা হয়েছে হামবুর্গের আল কায়দা সেলে--এ খবর নাড়া দিয়েছিলো জার্মানিকে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি জার্মানির জন্যও এ এক দু:স্বপ্ন। তাই এ থেকে শিক্ষা নিয়ে ৯/১১ হামলার ছয়বছরে জঙ্গি হামলা রোধে অনেকটা এগিয়েছে জার্মানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 04:03 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

হামবুর্গ, জার্মানি সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে হামলা হয়েছিল যুক্তরাষ্ট্রে। কিন্তু ওই হামলায় জড়িত ১৯ জনের ৩ জনই ছিল জার্মানির হামবুর্গের আরব ছাত্র। হামলার পরিকল্পনা হয়েছে হামবুর্গের আল কায়দা সেলে--এ খবর নাড়া দিয়েছিলো জার্মানিকে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি জার্মানির জন্যও এ এক দু:স্বপ্ন। তাই এ থেকে শিক্ষা নিয়ে ৯/১১ হামলার ছয়বছরে জঙ্গি হামলা রোধে অনেকটা এগিয়েছে জার্মানি। জার্মানির নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, মুসলিম জঙ্গিরা এখনও মারাত্মক হুমকি হয়ে আছে। কিন্তু জার্মানি এখন তাদেরকে মোকাবিলায় অনেকটাই সক্ষম। জার্মান পুলিশ গত সপ্তাহে তিন মুসলিম জঙ্গিকে গ্রেপ্তার করে ভয়াবহ একটি হামলা পরিকল্পনা নস্যাৎ করেছে। ৩০ বছরের মধ্যে এটিই ছিল জার্মানির সবচে বড় অভিযান। জার্মানির বিভিন্ন মার্কিন টার্গেটে হামলার পরিকল্পনা করেছিল আটককৃতরা। হামবুর্গের গোয়েন্দা বিভাগের প্রধান ম্যানফ্রেড মার্ক বলেছেন, " জঙ্গি বা সন্ত্রাসীদের হামলা পরিকল্পনা কিংবা ষড়যন্ত্র জেনে ফেলার ক্ষমতা আমাদের বেড়েছে। কর্তৃপক্ষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা সন্ত্রাসের নেপথ্য কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করে। তাছাড়া জঙ্গি হামলা ঠেকানোর নিয়ম কানুনও আগের চেয়ে অনেক বেড়েছে। তিনি আরও বলেন, " কিন্তু সমস্যা হল উগ্রপন্থীরা অমানবিক চিন্তাভাবনা নিয়ে বাজে কাজ করার স্বাধীন গণতান্ত্রিক শিক্ষাকে কাজে লাগায়। আর একারণেই তাদের হামলা ঠেকাতে আমাদের আরও নতুন নতুন পথ খুঁজে বের করতে হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৪ঘ.