২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজতন্ত্র-বিরোধী প্রচারাভিযানে নামছে নেপালি কংগ্রেস পার্টি

আগামী নির্বাচনে রাজতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়ে প্রচারাভিযান চালাতে মাঠে নামছে নেপালের বৃহত্তম রাজনৈতিক দল 'নেপালি কংগ্রেস পার্টি'। দলের ঊর্ধ্বতন নেতা চক্র বাস্তোলা রোববার একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2007, 02:50 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

কাঠমান্ডু, পেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী নির্বাচনে রাজতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়ে প্রচারাভিযান চালাতে মাঠে নামছে নেপালের বৃহত্তম রাজনৈতিক দল 'নেপালি কংগ্রেস পার্টি'। দলের ঊর্ধ্বতন নেতা চক্র বাস্তোলা রোববার একথা জানান। দলীয় অবস্থান ব্যাখ্যা করে বাস্তোলা বলেন, "আমরা রাজতন্ত্রের পরিবর্তে প্রজাতন্ত্রের পথ বেছে নিয়েছি। জনগণের স্বার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচনে প্রচারাভিযান চালাব।" আগামী ২২ নভেম্বর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে গঠিত পরিষদ একটি নতুন সংবিধান প্রনয়ণ করবে। এই পরিষদই সিদ্ধান্ত নেবে নেপালে রাজতন্ত্র বহাল থাকবে নাকি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। দলের নির্বাচনী ইশতেহার তৈরির জন্য গঠিত কমিটির প্রধান চক্র বাস্তোলা বলেন, "এ মাসেই দলের সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানেই এই সিদ্ধান্ত চূড়ান্তভাবে গৃহীত হবে বলে তিনি আশা করা হচ্ছে।" বাস্তোলার এই মন্তব্য নেপালের শত বছর প্রাচীন রাজতন্ত্রের প্রতি সর্বশেষ চ্যালেঞ্জ। দেশটিতে রাজকে হিন্দু দেবতা বিষ্ণুর অবতর হিসেবে বিবেচনা করা হয়। ২০০৫ সালে রাজা জ্ঞানেন্দ্র তৎকালীন সরকারকে বরখাস্ত করে সব ক্ষমতা নিজ হাতে নিয়ে নেওয়ার পর থেকে নেপালে রাজতন্ত্রের জনপ্রিয়তা কমতে থাকে। ৬০ বছর আগে নেপলি কংগ্রেস পার্টি প্রতিষ্ঠার পর থেকে দলটি সাংবিধানিক রাজতন্ত্রের পরিবর্তে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে। অন্য দলগুলোও একই দাবিতে ইতোমধ্যে প্রচারাভিযান শুরু করেছে। তবে নির্বাচনের আগেই দেশকে প্রজাতন্ত্র ঘোষণার দাবি করে আন্দোলনের ডাক দিয়েছে মাওবাদীরা। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে তার রাজপথে আন্দোলন শুরু করবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি