বাগদাদ, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাক সরকার সব ক্ষেত্রে সফল দাবি করে প্রধানমন্ত্রী নূরী আল মালিকি ওই অঞ্চলকে নিরাপদ রাখতে প্রতিবেশী দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বন জানিয়েছেন। রোববার বাগদাদে ইরাকের প্রতিবেশী দেশ ও পশ্চিমা বিশ্বের কর্মকর্তাদের এক বৈঠকে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী মালিকি বলেন, "রাজনৈতিক পরিস্থিতির উন্নতি করতে সরকার কাজ করে যাচ্ছে। সাবেক শাসক সব কিছু ধ্বংস করে রেখে যাওয়া সত্ত্বেও সরকার অনেক উন্নতি করেছে।"
তিনি বলেন, "আমাদের এখনো অনেক দুর যেতে হবে। পথের কেবল শুরু। তারপরও এই সময়ে আমাদের যে সফলতা তাতে আশাবাদী হওয়া যায়।"
ইরাকের সর্বশেষ পরিস্তিতি নিয়ে মার্কিন কংগ্রেসে বহুল প্রত্যাশিত একটি প্রতিবেদন উপস্থাপনের একদিন আগে ইরাকি প্রধানমন্ত্রী এই মন্তব্য করলেন।
ইরাকে মার্কিন কমান্ডার ডেভিড পেট্রেয়াস ও রাষ্ট্রদূত রায়ান ক্রোকার এই প্রতিবেদন ডেমোক্রাট নিয়ন্ত্রিত কংগ্রেসে উপস্থাপন করবেন।
স
bdnews24