২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে সংঘর্ষে ৩০'রও বেশি তালেবান জঙ্গি নিহত

আফগানিস্তানে দুটি পৃথক ঘটনায় ২ ব্রিটিশ সেনাসহ ৩০ জনেরও বেশি তালেবান জঙ্গি নিহত হয়েছে। ব্রিটিশ-মার্কিন বাহিনী রোববার একথা জানিয়েছে। হেলমান্দ প্রদেশে তালেবান ঘাঁটি উচ্ছেদ অভিযানে দুই ব্রিটিশ সেনা নিহত হয়। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2007, 01:29 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

কাবুল, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে দুটি পৃথক ঘটনায় ২ ব্রিটিশ সেনাসহ ৩০ জনেরও বেশি তালেবান জঙ্গি নিহত হয়েছে। ব্রিটিশ-মার্কিন বাহিনী রোববার একথা জানিয়েছে। হেলমান্দ প্রদেশে তালেবান ঘাঁটি উচ্ছেদ অভিযানে দুই ব্রিটিশ সেনা নিহত হয়। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, দুপক্ষের সংঘর্ষে আরও ২ ব্রিটিশ সেনা আহত হওয়া ছাড়াও কয়েকজন জঙ্গি নিহত হয়। ক'দিন আগেই আফগান-মার্কিন বাহিনীর অভিযানে ৩০ জনেরও বেশি জঙ্গি নিহত হওয়ার পর এটি তালেবান জঙ্গি নিহতের সর্বশেষ ঘটনা। হেলমান্দে শনিবারের অভিযানে আফগান-মার্কিন বাহিনী ৩০জনের বেশি জঙ্গিকে হত্যা করাসহ তাদের অস্ত্র ঘাঁটিও ধ্বংস করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, তিনটি ভবনে জঙ্গিদের বড় ধরনের অস্ত্র গুদামের সন্ধান পায়। অন্য আরও কয়েকটি ভবনে পায় ছেট অস্ত্র গুদামের সন্ধান। এগুলোতে রকেট, ট্যাংক বিধ্বংসী রকেটসহ বিস্ফোরক ডিভাইসও ছিল। এর সবই গুঁড়িয়ে দিয়েছে যৌথ বাহিনী। তালেবানদের কাছ থেকে এ ঘটনার প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ নিয়ে এ সপ্তাহে কয়েকশ' তালেবান মারা পড়েছে বলে দাবি করেছে মার্কিন-আফগান বাহিনী। ওদিকে, তালেবানরা এসব অভিযানে তাদের কিছু ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও বলেছে, বিদেশি সেনারা সবসময়ই শত্র"পক্ষের নিহতের সংখ্যা বাড়িয়ে বলে থাকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১১ঘ.