সিরতি, লিবিয়া, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - লিবিয়ায় খার্তুমের সঙ্গে আগামী মাসে অনুষ্ঠিতব্য শান্তি আলোচনায় দারফুরের যত বেশি বিদ্রোহী গ্র"পকে জড়ো করা সম্ভব তা করার অঙ্গীকার করেছেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি। শনিবার লিবিয়ার উপকূলীয় শহর সিরতির পার্শ্ববর্তী একটি সুরক্ষিত কম্পাউন্ডে গাদ্দাফির সঙ্গে বৈঠকের পর জাতিসংঘ মহাসচিব বান কি-মুন একথা বলেছেন।
দারফুর সমস্যা সমাধান খোঁজার লক্ষ্যে আফ্রিকার তিন দেশ সফরের সর্বশেষ ধাপে জাতিসংঘ মাহসচিব লিবিয়া সফর করেছেন।
এর আগে বৃহস্পতিবার খার্তুম সফরকালে তিনি বলেন, ২৭ অক্টোবর লিবিয়ার একটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে শান্তি সম্মেলনটি। বান আশা করছেন, চার বছর ধরে চলমান দারফুর সঙ্কটের একটি "চূড়ান্ত সমাধান" বেরিয়ে আসতে পারে লিবিয়ার ওই শান্তি সম্মেলনে।
শনিবার গাদ্দাফির সঙ্গে বৈঠকের পর বান বলেন, "(গাদ্দাফি) বলেছেন, আলোচনায় যাতে সব বিদ্রোহী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন সে লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা তিনি চালাবেন। আর প্রয়োজনীয় সাহায্য ও আতিথেয়তার বিষয়ে তার যে উদারতা ও আগ্রহ তাতে আমি খুবই কৃতজ্ঞ।"
জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন, সবচেয়ে বেশি বিদ্রোহী গ্র"পকে একত্রিত করার সবচেয়ে ভাল সুযোগ থাকায় লিবিয়াকে শন্তি সম্মেলনের জন্য বেছে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, তাঞ্জানিয়া ও আফ্রিকার আরও কিছু দেশ সম্মেলনটি আয়োজক হতে চেয়েছিল।
উত্তর আফ্রিকার দেশ লিবিয়া এর আগে এ বছরেই দারফুরের গেরিলা গ্র"পগুলোর দুটি বৈঠকের আয়োজন করেছিল। ওইসব বৈঠকের উদ্দেশ্য ছিল খার্তুমের সঙ্গে আলোচনায় বসার আগে বিদ্রাহী গ্র"পগুলোর একটি সমন্বিত কৌশল নির্ধারণ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭২১ঘ.
bdnews24