২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল শান্তি প্রচেষ্টা নস্যাৎ করছে: আরব লীগ-মিসর

সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে আরব লীগ শুক্রবার বলেছে, "এ ঘটনা মেনে নেওয়া যায়না। এতে করে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের প্রতিশ্র"তি পূরণের বিষয়টি পশ্নের মুখে পড়েছে।" মিসরের পররাষ্ট্রমন্ত্রীও ইসরায়েলের সমালোচনা করে বলেছেন, " তাদের আইন লঙ্ঘনের এই ঘটনা এ অঞ্চলের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2007, 03:23 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

কায়রো, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে আরব লীগ শুক্রবার বলেছে, "এ ঘটনা মেনে নেওয়া যায়না। এতে করে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলের প্রতিশ্র"তি পূরণের বিষয়টি পশ্নের মুখে পড়েছে।" মিসরের পররাষ্ট্রমন্ত্রীও ইসরায়েলের সমালোচনা করে বলেছেন, " তাদের আইন লঙ্ঘনের এই ঘটনা এ অঞ্চলের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।" আরব লীগের প্রেসিডেন্ট আমর মুসার উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে বলা হয়, "মধ্যপ্রচ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টায় চলমান আলোচনার মাঝে সিরিয়ায় হামলার ঘটনায় ইসরায়েলের নেতিবাচক মনোভাবেরই বহি:প্রকাশ ঘটেছে।" এদিকে, মিসরের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, "মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতি না ঘটিয়ে বরং তা মেরামতের জন্য যখন সবার কাজ করে যাওয়া উচিত ঠিক এরকম একটি মুহূর্তে ইসরায়েলের আইন ভঙ্গের এই ঘটনা এ অঞ্চলে উত্তেজনাই কেবল বাড়িয়েছে।" ইসরায়েল সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা বৃহস্পতিবার এ খবর জানায়। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতের দিকে ইসরায়েলি যুদ্ধবিমান বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সংস্থাটি আরও জানায়, সিরিয়ার বিমানবাহিনীও ইসরায়েলি যুদ্ধবিমানের দিকে গুলি ছুড়েছে। প্রতক্ষ্যদর্শীরা জানান, তারা তুরস্ক-সিরিয়া সীমান্তের তেল আল-আবিয়াদ এলাকার উপর দিয়ে পাঁচটি বা তারও বেশি বিমান উড়ে যাওয়ার শব্দ শুনেছেন। এরপর বিমানগুলো দক্ষিণ দিকে চলে যায়। তবে বিমান হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তেল আবিব থেকে সেনাবাহিনীর এক মুখপাত্র টেলিফোনে বলেন, "খবরের সত্যতা সম্পর্কে আমাদের এই মুহূর্তে কিছু জানা নেই। পরে আমরা আপনাদের জানাবো।" তবে দেশটির সেনা সূত্র জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলে বিমানবাহিনী এ সপ্তাহে বড় ধরনের মহড়া চালিয়েছে। প্রতিবেশী এই দুই দেশের মধ্যে গত কয়েক মাস ধরে উত্তেজনা বিরাজ করছে। কয়েকজন ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা স