২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে যৌথবাহিনীর অভিযানে ৩০ জঙ্গি নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবান জঙ্গিদের সঙ্গে মঙ্গলবার রাতে কয়েকদফা সংঘর্ষে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী ও আফগান সেনারা প্রায় ৩০ জনেরও বেশি জঙ্গিকে হত্যা করেছে। মার্কিন সেনাবাহিনী বুধবার একথা জানিয়েছে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে মঙ্গলবার রাতে পৃথক দুটি সংঘর্ষে নিহত হয় প্রায় ২০ জনেরও বেশি জঙ্গি। এছাড়া প্রতিবেশী উরুজগান প্রদেশে এক সংঘর্ষে নিহত হয় আরও প্রায় ১০ জঙ্গি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2007, 07:05 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

কাবুল, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবান জঙ্গিদের সঙ্গে মঙ্গলবার রাতে কয়েকদফা সংঘর্ষে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী ও আফগান সেনারা প্রায় ৩০ জনেরও বেশি জঙ্গিকে হত্যা করেছে। মার্কিন সেনাবাহিনী বুধবার একথা জানিয়েছে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে মঙ্গলবার রাতে পৃথক দুটি সংঘর্ষে নিহত হয় প্রায় ২০ জনেরও বেশি জঙ্গি। এছাড়া প্রতিবেশী উরুজগান প্রদেশে এক সংঘর্ষে নিহত হয় আরও প্রায় ১০ জঙ্গি। এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী বলেছে, "যৌথবাহিনীর পরামর্শে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা বাহিনী ৪ সেপ্টেম্বর জঙ্গিদের দুটি হামলা প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে এবং কান্দাহার প্রদেশের উত্তরাঞ্চলে পৃথক সংঘর্ষে প্রায় দুই ডজন শত্র" যোদ্ধা নিহত হয়েছে।" বিবৃতিতে আরও বলা হয়েছে, তালেবান যোদ্ধারা উরুজগান প্রদেশে যৌথবাহিনীর একটি ঘাঁটির কাছের একটি পর্যবেক্ষণ চৌকিতে রকেট-চালিত গ্রেনেড দিয়ে হামলা চালিয়েছিল। এসব সংঘর্ষের বিষয়ে তালেবানদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, আফগানিস্তানে গত ১৯ মাস ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে সহিংসতা। সেসব সহিংসতায় মারা গেছে প্রায় সাত হাজারের বেশি লোক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২৩০ঘ.