২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এপেক সম্মেলনকে ঘিরে অস্ট্রেলিয়ায় ১২ গ্রিনপিস কর্মী গ্রেফতার

অস্ট্রেলেয়ায় এপেক সম্মেলনের প্রাক্কালে রোববার পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের ১২ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা নিউক্যাসেল বন্দরে বিক্ষোভ করছিল। এদিকে, সিডনির এপেক সম্মেলনকে ঘিরে কোনো প্রকার সহিংস বিক্ষোভ করার বিষয়ে বিক্ষোভকারীদের আবারও সতর্ক করে দিয়েছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 07:29 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

সিডনি, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অস্ট্রেলেয়ায় এপেক সম্মেলনের প্রাক্কালে রোববার পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের ১২ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা নিউক্যাসেল বন্দরে বিক্ষোভ করছিল। এদিকে, সিডনির এপেক সম্মেলনকে ঘিরে কোনো প্রকার সহিংস বিক্ষোভ করার বিষয়ে বিক্ষোভকারীদের আবারও সতর্ক করে দিয়েছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। সিডনির উত্তরে বিশ্বের সবচেয়ে বড় কয়লা রপ্তানিকারক নিউক্যাসেল বন্দরের একটি কয়লার জাহাজের ওপর বিক্ষোভ করছিল গ্রিনপিসের কর্মীরা। তারা সেখানে চীনা ভাষায় লেখা একটি ব্যানারে কিয়োটো প্রটোকলকে খাটো করে দেখা সংক্রান্ত অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাগুলোর বিষয়ে সজাগ থাকার জন্য বেইজিংয়ের প্রতি আহ্বান জানান। অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র উভয় দেশই কিয়োটো প্রটোকলের বিরোধিতা করে আসছে। তাদের যুক্তি গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর ক্ষেত্রে চুক্তিতে যা বলা হয়েছে তাতে ত্র"টি রয়েছে। কেননা, ভারতের মতো বিশ্বের সবচেয়ে বেশি দুষণকারী কিছু দেশ এর বাইরে রয়েছে। নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধান মরিস ইয়েমা বলেন, এ সপ্তার এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে সহিংস বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনের পুরোটাই প্রয়োগ করা হবে। এপেক সম্মেলনের জন্য অস্ট্রেলীয় কর্তৃপক্ষ দেশটির এ যাবত কালের সবচেয়ে বড় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশসহ বিশ্বের ২১টি দেশের নেতার যোগদানের কথা রয়েছে। ইয়েমা রোববার সাংবাদিকদের বলেন, "কিছু সংগঠনের মন্তব্য আমি আমলে নিচ্ছি, যারা সহিংসতা উস্কে দিতে চান বলে বলেছেন।" ইয়েমা বলেন, তাদের জন্য আমার বার্তা, তা করবেন না। এরপরও আপনারা তা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ। সিডনিতে এপেক সম্মেলন চলাকালে বৈশ্বিক উষ্ণতা ও ইরাক যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সমাবেশ করার পরিকল্পনা নিয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী। এদিকে, সম্মেলনে আগত নেতা ও কর্মকর্তাদের নিরাপত্তা বিধানের জন্য সিডনির পাঁচ কিলোমিটার এলাকা নিরাপত্তা প্রাচীর দিয়ে ঘিরে ফেলা হয়েছে। অস্ট্রেলিয়ার নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এপেক সম্মেলনে সন্ত্রাসী হামলা সংক্রান্ত কোনো গোয়েন্দা তথ্য তারা পাননি। তবে দেশটির সন্ত্রাসবিরোধী সতর্কতা মাঝামাঝিতেই রয়েছে। একটি সন্ত্রাসী হামলার আশঙ্কায় অস্ট্রেলিয়ায় এ সতর্কতা জারি করা হয়। এপেক সম্মেলনকে ঘিরে নেওয়া নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে সিডনির আকাশে সংরক্ষিত ৪৫ নটিক্যাল মাইল এলাকায় টহল দিচ্ছে যুদ্ধবিমান ও হেলিকপ্টার। এছাড়া নগর কেন্দ্রে মোতায়েন রয়েছে পাঁচ হাজার সেনা ও পুলিশ। এপেক কর্মকর্তারা রোববার তাদের প্রথম বৈঠক শুরু করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩২০ ঘ.