২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলাম্বিয়ার জিম্মি সংকটে শ্যাভেজের মধ্যস্থতা

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ শুক্রবার জানিয়েছেন, কলাম্বিয়ায় আটক ফরাসী ও মার্কিন জিম্মিদের মুক্ত করতে তিনি 'রিভলিউশনারি আর্মড ফোর্সেস অফ কলাম্বিয়া' (এফএআরসি) এর গেরিলাদের সঙ্গে আলোচনার পরিকল্পনা করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2007, 11:13 AM

Updated : 26 Aug 2022, 08:33 PM

বোগোতা, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ শুক্রবার জানিয়েছেন, কলাম্বিয়ায় আটক ফরাসী ও মার্কিন জিম্মিদের মুক্ত করতে তিনি 'রিভলিউশনারি আর্মড ফোর্সেস অফ কলাম্বিয়া' (এফএআরসি) এর গেরিলাদের সঙ্গে আলোচনার পরিকল্পনা করছেন। শ্যাভেজের এই প্রস্তাবের পর জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনায় দীর্ঘ অচলাবস্থায় আবারো আশার সঞ্চার হয়েছে। গেরিলাদের হাতে ২০০২ সাল থেকে জিম্মি আছেন ফরাসি-কলাম্বিয়ান রাজনীতিবীদ ইনগ্রিদ বেতাংকোত। এর এক বছর পর থেকে জিম্মি আছেন আমেরিকার তিন নাগরিক। বোগোতায় প্রেসিডেন্ট আলভারো উরিবের সঙ্গে বৈঠকের পর শ্যাভেজ সাংবাদিকদের বলেন, "ভেনিজুয়েলায় 'এফএআরসি' গেরিলাদের সঙ্গে আলোচনায় আমার প্রস্তাবকে প্রেসিডেন্ট উরিবে স্বাগত জানিয়েছেন।" তবে কবে থেকে আলোচনা শুরু হতে পারে সে বিষয়ে শ্যাভেজ বিস্তারিত কিছু বলেননি। শ্যাভেজ আরো জানান, উরিবে সরকার ও গেরিলাদের মধ্যে মধ্যস্ততার প্রস্তাবের পর শুক্রবার সকালে তিনি গেরিলা গ্র"পটির সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন। ল্যাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত কলাম্বিয়ার প্রেসিডেন্ট উরিবে। দেশটির মার্ক্সবাদী 'এফএআরসি' গেরিলাদের কঠোর হাতে দমনের জন্যও পশ্চিমা বিশ্বের প্রশংসা কুড়িয়েছেন তিনি। কিন্তু মার্কিন মিত্র হলেও প্রতিবেশী দেশের বামপন্থী নেতা শ্যাভেজের সঙ্গে সদ্ভাব রয়েছে উরিবের। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ইনগ্রিদ বেতাংকোতের মুক্তির বিনিময়ে প্রয়োজনে গেরিলা দলটির শীর্ষ নেতাকে মুক্তি দিতে কিংবা দ্রুত আলোচনা তরান্বিতস করতে আহ্বান জানান। এদিকে শ্যাভেজ আরও বলেছেন, এ সপ্তাহে এক টেলিফোন আলাপের সময় প্রেসিডেন্ট সারকোজি তাকে বলেছেন যে গেরিলাদের কাছ থেকে নিশ্চিত প্রমাণ আদায়ের চেষ্টা করে দেখুন যে ইনগ্রিদ এখনও বেঁচে আছেন কি না। শ্যাভেজের মধ্যস্থতা প্রস্তাবের পর ইনগ্রিদ বেতাংকোতের স্বামী জুয়ান কার্লোস লেকোম্পতে বলেছেন,"এই প্রথম বারের মতো আমার মনে হচ্ছে যে সুড়ঙ্গের শেষ মাথায় আলো দেখতে পাচ্ছি আমি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৭০৫ ঘ.