২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-ভারত চুক্তি নিয়ে চীন আপত্তি নাও করতে পারে

যুক্তরাষ্ট্র-ভারত বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি প্রতিবেশী চীনের জন্যও বিপদসংকেত হয়ে দেখা দিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, চীন হয়তো ভারতের সঙ্গে বিরোধের ঝুঁকি এড়াতে এ ব্যাপারে তার আপত্তির বিষয়টি চেপে যেতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2007, 12:44 PM

Updated : 26 Aug 2022, 08:32 PM

বেইজিং, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েটিন্টফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্র-ভারত বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি প্রতিবেশী চীনের জন্যও বিপদসংকেত হয়ে দেখা দিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, চীন হয়তো ভারতের সঙ্গে বিরোধের ঝুঁকি এড়াতে এ ব্যাপারে তার আপত্তির বিষয়টি চেপে যেতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম অবশ্য চীনের সংবাদ মাধ্যমের মন্তব্য উল্লেখ করে বলেছে বেইজিং নিউক্লিয়ার্স সাপ্লায়ার্স গ্র"পে (এনএসজি) চুক্তি বানচাল করে দিতে পারে। ভারতকে বিশেষ ছাড় দেওয়ার জন্য ওয়াশিংটনকে ৪৫ জাতি এ গ্র"পের কাছে ধর্না দিতে হবে। গ্র"পটি পূর্ণাঙ্গ রক্ষাকবচের বাইরে থাকা দেশগুলোকে পরমাণু সরঞ্জাম দেওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করে থাকে। চুক্তিটি চূড়ান্তভাবে কার্যকর হতে হলে এনএসজির অনুমোদন পেতে হবে। সেখানে যদি চীন ভেটো দেয় তাহলে আন্তর্জাতিক পর্যায়ে চুক্তিটি অনুমোদন পাবে না। চীনের সরকারি সংবাদ মাধ্যম এবং বিশেষজ্ঞরা বলেছেন, এশিয়ায় চীনের সঙ্গে পাল্লা দিতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে আরও জোরদার করবে এ চুক্তি। তাছাড়া এ চুক্তি পরমাণু অস্ত্র বিস্তার রোধে প্রণীত আন্তর্জাতিক আইনকেও হেয় করবে। এ চুক্তি বলে যুক্তরাষ্ট্র পরমাণু জ্বালানী ও চুল্লিসহ নানা সরঞ্জাম ভারতকে সরবরাহ করতে পারবে। পাশাপাশি ভারতকে পরমাণু বিস্তার রোধ চুক্তির বাইরে থাকতে সহায়তা করবে। এ ছড়া চুক্তির কারণে ভারতের পরমাণু অস্ত্র ও সামরিক পরমাণু স্থাপনাও আন্তর্জাতিক নজরদারির বাইরে থাকবে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সরকারি মুখপত্র পিপলস্ ডেইলি গত মাসে বলেছে, "যুক্তরাষ্ট্র-ভারত চুক্তি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির কার্যকারিতাকে ক্ষতিগ্রস্ত করবে। তাছাড়া ভারতের সঙ্গে এ চুক্তি করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র পরমাণু বিস্তার রোধের ব্যাপারে তাদের বহুমুখী নীতির পরিচয় দিয়েছে।" সিচুয়ান ইউনিভার্সিটির দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ ঝ্যাং লি জানান, অস্ট্রেলিয়া ও জাপানের মত গণতান্ত্রিক দেশগুলোকে নিয়ে ঢিলেঢালা ধরনের আঞ্চলিক জোটের আওতায় নয়া দিল্লিকে অন্তর্ভুক্ত করে নিয়েছে যুক্তরাষ্ট্র। চীনকে নির্দিষ্টভাবেই এর বাইরে রাখা হয়েছে। এতে চীনের উদ্বেগ আরও বেড়েছে। ঝ্যাং বলেন, "চীনকে পরমাণু সহযোগিতা বিষয়ক যুক্তরাষ্ট্র-ভারত চুক্তির প্রকৃতি খতিয়ে দেখার চেষ্টা করছে এবং তা এখনো শেষ হয়নি।" তিনি আরও বলেন, "গত কয়েক মাসে গণতান্ত্রিক জোটের বিস্তার বাড়ায় এ সমস্যাটি বেশি সামনে চলে এসে। এ বিষয়টি চীনের বিচার বিশ্লেষণকে প্রভাবিত করবে।" তবে চীন প্রতিবেশি ভারতকে যুক্তরাষ্ট্রের আরো কাছাকাছি ঠেলে দেওয়ার ঝুঁকি এড়াতে চুক্তিটি বানচাল নাও করতে পারে। আসলে চীন তার দীর্ঘ দিনের বৈরী এবং প্রতিবেশী ভারতের সঙ্গে বিরোধ এড়ানোর চেষ্টাই করছে। সাংহাইর ফুদান ইউনিভার্সিটির পরমাণু নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ শেন দিংলি বলেন, "পরমাণু বিস্তার রোধের চেয়ে এশিয়ায় চীনকে নিয়ন্ত্রণের কৌশল যুক্তরাষ্ট্রের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। সেটাই চীনের জন্য উদ্বেগের বিষয়।" তিনি আরো বলেন, "কিন্তু চীন চায় না ভারত আরো বেশি করে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ হোক। আমি মনে করি না চীন ওই চুক্তির বিরোধিতা করবে। যুক্তরাষ্ট্র বা ভারতকে অসন্তুষ্ট করতে চায় না চীন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/১৮৩০ ঘ.