ট্রাকের ধাক্কায় চার মুসলমান নিহত হওয়ার ঘটনার জের ধরে বুধবার সকালে ভারতের আগ্রা নগরীতে ব্যাপক সহিংসতা হয়েছে। বিক্ষুব্ধ মুসলমানরা কয়েকটি ট্রাক পুড়িয়ে দিয়েছে এবং পুলিশকে মারধর করেছে। এ অবস্থায় নিরাপত্তাজনিত কারণে পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে তাজমহল। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগ্রা নগরীর বেশ কিছু এলাকায় জারি করা হয়েছে কারফিউ। পবিত্র শবেবরাতের নামাজ শেষে বুধবার ভোররাতে মুসল্লিরা বাড়িতে ফেরার সময় ওই দুর্ঘটনা ঘটে।