ইসলামাবাদ, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের সঙ্গে কোন ধরনের চুক্তির ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে সতর্ক করেছেন আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তিনি বলেছেন, এতে বেনজিরের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে।
মুশাররফ দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার প্রস্তুতি নেওয়ার পরিপ্রেক্ষিতে বর্তমানে গভীর রাজনৈতিক সংকটে পড়েছেন। গত মাসে তিনি আবু ধাবিতে বেনজির ভুট্টোর সঙ্গে বৈঠক করেন। ক্ষমতা ভাগাভাগির ব্যাপারে সমঝোতায় আসার এ উদ্যোগ নেওয়ার মাধ্যমে তিনি পাকিস্তানের রাজনীতিতে তার অবস্থান সংহত করার চেষ্টা করছেন।
নওয়াজ শরীফ ওই বৈঠককে মুশাররফ বিরোধী অবস্থান থেকে পিছুহটা হিসাবে অভিহিত করেছেন। তিনি বেনজির ভুট্টোকে মুশাররফের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়ার আহ্বান জানান।
সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, "মুশাররফ এখন ডুবন্ত মানুষ। তার সামনে আর কোনো পথ নেই। আমার বলতে ঘৃণা হচ্ছে, কিন্তু আমি মনে করি তিনি (মুশাররফ) একটি ডুবন্ত জাহাজের মত।" তার এ সাক্ষাতকারটি বৃহস্পতিবার স
bdnews24