২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসসিওর বৈঠকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের তীব্র ক্ষোভ

পূর্ব ইউরোপে পরিকল্পিত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। বৃহস্পতিবার কিরগিজিস্তানের রাজধানী বিসকেকে ছয় জাতি সাংহাই সহযোগিতা সংস্থার দিনব্যাপী বৈঠকে তিনি সম্পদশালী মধ্য এশিয়ায় পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে এ ক্ষোভ প্রকাশ করেন। সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ওই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও জ্বালানী স্ব-নির্ভরতার ওপর জোর দেওয়া হয়েছে। আর এর মধ্য দিয়ে সংস্থার দু নেতৃস্থানীয় দেশ রাশিয়া ও চীন পশ্চিমা বিশ্বকে জানিয়ে দিল মধ্য এশিয়া প্রভাবশালী ভূমিকা রাখা তাদের জন্য অনেক বেশি জরুরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2007, 04:46 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

বিসকেক, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পূর্ব ইউরোপে পরিকল্পিত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। বৃহস্পতিবার কিরগিজিস্তানের রাজধানী বিসকেকে ছয় জাতি সাংহাই সহযোগিতা সংস্থার দিনব্যাপী বৈঠকে তিনি সম্পদশালী মধ্য এশিয়ায় পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে এ ক্ষোভ প্রকাশ করেন। সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ওই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও জ্বালানী স্ব-নির্ভরতার ওপর জোর দেওয়া হয়েছে। আর এর মধ্য দিয়ে সংস্থার দু নেতৃস্থানীয় দেশ রাশিয়া ও চীন পশ্চিমা বিশ্বকে জানিয়ে দিল মধ্য এশিয়া প্রভাবশালী ভূমিকা রাখা তাদের জন্য অনেক বেশি জরুরি। এসসিওর বৈঠকে ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেন, পূর্ব ইউরোপে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বর্ম প্রতিষ্ঠায় মার্কিন পরিকল্পনার ব্যাপারে 'এ মহাদেশের অধিকাংশ দেশই উদ্বিগ্ন। এ ব্যাপারে এশিয়া ও এসসিও উভয়েরই উদ্বেগ রয়েছে'। রাশিয়ার একটি পত্রিকা এ জোটকে ন্যাটোবিরোধী বলে অভিহিত করেছে। অবশ্য ওয়াশিংটন বলছে দুর্বৃত্ত রাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে রাশিয়া এ পরিকল্পনাকে তার দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখছে। এসসিওর বৈঠকের অতিথি আহমাদিনেজাদ দোভাষীর মাধ্যমে বলেন, "এখনও কিছু কিছু দেশ অস্ত্রের ভাষায় কথা বলে।" রাশিয়া, চীন, কাজাখস্তান, কিরগিজিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানকে নিয়ে গঠিত এসসিওর বৈঠকের মূল আলোচনায় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংক্রান্ত পরিকল্পনার বিষয়টি ছিল না। বরং জোট তার আঞ্চলিক জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতার ব্যাপারে আলোচনা করেছে। মধ্য এশিয়ার দেশগুলোতে তেল, গ্যাস ও খনিজ সম্পদের ভাণ্ডার রয়েছে। আর এ সম্পদের আশায় পরাশক্তিগুলোর মধ্যে ধীরে ধীরে বিরোধ তৈরি হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/২২১৯ ঘ.