২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশেল সোমারে চতুর্থবারের মতো পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী

পাপুয়া নিউ গিনির প্রবীন নেতা মিশেল সোমারে আবারও দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সোমবার। পার্লামেন্ট সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে পরপর দ্বিতীয় দফায় আরও পাঁচ বছর মেয়াদের জন্য নির্বাচিত হলেন তিনি। ১৯৭৫ সালে স্বাধীনতা লাভের পর দেশটির প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সোমারে। এরপর ক্ষমতা থেকে অপসারিত হলেও এ নিয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন ৭১ বছর বয়সী সোমারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 07:55 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

পোর্ট মোরেসবি, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাপুয়া নিউ গিনির প্রবীন নেতা মিশেল সোমারে আবারও দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সোমবার। পার্লামেন্ট সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে পরপর দ্বিতীয় দফায় আরও পাঁচ বছর মেয়াদের জন্য নির্বাচিত হলেন তিনি। ১৯৭৫ সালে স্বাধীনতা লাভের পর দেশটির প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সোমারে। এরপর ক্ষমতা থেকে অপসারিত হলেও এ নিয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন ৭১ বছর বয়সী সোমারে। ১০৯ আসনের পার্লামেন্টে ৮৬ জন এমপির সমর্থন লাভ করে সোমারের ন্যাশনাল অ্যালায়েন্স পার্টির নেতৃত্বাধীন জোট। সাবেক প্রধানমন্ত্রী জুলিয়াস চান এবং সোমারের সাবেক অর্থমন্ত্রী বার্ট ফিলেমনের বিরোধী জোটকে হারিয়ে তিনি আবারও নির্বাচিত হলেন। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশটিতে ভোট গ্রহণ শুরুর প্রায় ছয় সপ্তাহ পর সোমারের চূড়ান্ত বিজয় অর্জিত হল। প্রায় ৬০ লাখ মানুষের দেশটিতে বিপুল খনিজ সম্পদ থাকলেও সেখানকার অধিকাংশ মানুষই দরিদ্র এবং তাদের বেশিরভাগই গ্রামীন পরিবেশে বসবাস করে থাকে। মিশেল সোমারে পাপুয়া নিউ গিনির 'জাতির পিতা' হিসেবে পরিচিত। ২০০৩ সাল থেকে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে এগোতে শুরু করেছে দেশটি। ২০০৭ সালে দেশটির জিডিপি'র হার দাঁড়িয়েছে ৫.৫ শতাংশ। তবে এখনও সেখানকার ৪০ ভাগ লোক দৈনিক ১ ডলারেরও কমে জীবিকা নির্ভাহ করে। পাপুয়া নিউ গিনিতে জনসংখ্যা বৃদ্ধির হার খুবই বেশি। এক্িসঙ্গে দেশটিতে এইচআইভি/এইডস এর হারও মারাত্মক আকার ধারণ করেছে । জনসংখ্যা শতকরা ২ ভাগ অর্থাৎ প্রায় ৬৪,০০০ মানুষ ওই রোগে আক্রান্ত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৪৫ ঘ.